চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করাতে চান সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

যতটা দ্রুত সম্ভব বাঁ-হাতের কনিষ্ঠায় অস্ত্রোপচার করাতে চান সাকিব আল হাসান। বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে চিকিৎসার ব্যাপারে নিজের ভাবনার কথা জানান বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

আঙুলের চোট নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘ফিজিও ভালো বলতে পারবে। এটা তো জানি, এখন সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভালো হয়, কবে করলে ভালো হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো। খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে। আমি তো তাই মনে করি সেটিই হওয়া উচিত। আমি চাই না পুরোপুরি ফিট না থেকে খেলতে। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই স্বাভাবিক।’

বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী আগেই জানিয়েছেন আঙুলে অস্ত্রোপচার হলে দেড় থেকে দুই মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে সাকিবকে। সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপে খেলতে পারবেন না টাইগার অলরাউন্ডার।

Banglabid

অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। অস্ত্রোপচার হলে ওই সিরিজেও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকবেন অনিশ্চিত।

ছয় মাস আগে পাওয়া আঙুলের চোট পুরোপুরি সারেনি। বাঁ-হাতের কনিষ্ঠায় ব্যথা নিয়েই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। মাঠে নেমেছিলেন ব্যথা প্রশমনকারী ইনজেকশন নিয়ে।

এভাবে লম্বা সময় খেলা চালিয়ে যাওয়া সাকিবের জন্য কঠিন বলে মনে করছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যথার কারণে বোলিং করতে সমস্যা না হলেও ব্যাটিংয়ে পুরোপুরি এফোর্ট দিতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

Reneta

চলতি বছরের ২৭ জানুয়ারি মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। অ্যাপোলো হাসপাতালে ভর্তির পর আঙুলে পড়ে দশটি সেলাই। পরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে মার্চে নিধাস ট্রফিতে বাংলাদেশের জার্সিতে ফেরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেকৃবিতে ছাদকৃষি, জ্যামাইকায় প্রবাসী বাঙালির আঙিনা কৃষি

পরবর্তী

ভারতের আন্তর্জাতিক গবেষণা সেমিনারে ঢাবি গবেষণা সংসদ

পরবর্তী

ভারতের আন্তর্জাতিক গবেষণা সেমিনারে ঢাবি গবেষণা সংসদ

মানসিক অবসাদ কাটাতে শরীর চর্চা কতটা জরুরি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT