চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ায় আতঙ্ক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃষ্টির মধ্যে রাস্তায় চলাচল করছে মানুষ ও সাইকেল, পুলিশ ও সেনা সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত হয়তো করোনার সাম্প্রতিক ঢেউয়ের চূড়া অতিক্রম করে ফেলেছে। কিন্তু এশিয়ার অন্যান্য দেশে এখনও সংক্রমণ বাড়ছে।

অন্যদিকে এসব দেশে ভ্যাকসিন প্রদান কম থাকায় এসব দেশে করোনা নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক। ভারতের কিছু কাছের প্রতিবেশি যেমন নেপাল, পাকিস্তান আর শ্রীলংকায় মে মাসেই সংক্রমণ দেখা দেয়। যদিও সেসব দেশে এখন সংক্রমণের হার কিছুটা নিম্নগামী।

এরমধ্যে নেপালে সংক্রমণের হার সর্বনিম্ন ছিলো। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা বেশ নড়বড়ে হয়ে পড়ে।

জুনে আফগানিস্তানে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছিলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রী ওয়াজিদ মাজরুহ বলেন, রাজধানী কাবুলের ৬০ শতাংশ সংক্রমণই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য।

সম্প্রতি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মঙ্গোলিয়ায় সংক্রমণের তীব্রতা দেখা যাচ্ছে। এসব দেশের পরিস্থিতি তুলে ধরেছে বিবিসি।

বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বেশ দীর্ঘ। মে মাসের মাঝ থেকে সংক্রমণ বেশি। সরকারি গবেষণা বলছে, ২৫ মে থেকে ৭ জুনের মধ্যে রাজধানীতে যত সংক্রমণ দেখা দিয়েছে তার ৬৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য। কিন্তু দেশে সেই তুলনায় ভ্যাকসিন বিতরণের হার খুবই ধীর। এপ্রিলে বন্ধ হয়ে যায় ভ্যাকসিন বিতরণ।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতেও সংক্রমণ অনেক বেশি। ২০ জুলাই পযন্ত দেশটির বেশ কিছু প্রদেশে লকডাউন দেওয়া হয়েছে। জুনের শুরু থেকে এখানে সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা বেড়ে গেছে। সরকার বলেছে সেটাও ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই।

সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পরীক্ষা বলছে গত তিন সপ্তাহের ৬০ শতাংশ সংক্রমণই হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য। আর পুরোপুরি ভ্যাকসিন পেয়েছে ৫ শতাংশেরও কম মানুষ। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বলেছে দেশটি হাসপাতাল বেড ও অক্সিজেন সরবরাহের অবস্থার কারণে বিপযয়ের কাছাকাছি ছিলো।

থাইল্যান্ড
থাইল্যান্ডও বলছে তাদের সংক্রমণের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। তাদের রাজধানী ব্যাংককের ২৬ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য। ফুকেট দ্বীপেও বর্তমানে এই ভ্যারিয়েন্ট দেখা গেছে। ফুকেটে এখন বিদেশী পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে ট্যুরিজম শিল্পের বিকাশের জন্য। সেখানেও পুরোপুরি ভ্যাকসিন পেয়েছে মাত্র ৪ শতাংশ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমাদের ঝুঁকিটা স্বীকার করতে হবে, যেন থাই জনগণের জীবন বাঁচাতে পারি।

মঙ্গোলিয়া
সেখানে ৫০ শতাংশ মানুষ পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেছে। বেশিরভাগই নিয়েছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন। কিন্তু সেখানে সম্প্রতি বাড়তি সংক্রমণ হার মাথাপিছু সংক্রমণের হারের দিকে সর্বোচ্চ। তার তা হচ্ছে এই ভ্যারিয়েন্টের জন্যই। জুনে সেখানে সংক্রমণ বাড়ে।

গবেষকরা এখনও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করছে। তাতে তিন ডোজের বুস্টার শট দরকার হবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই বিষয়ে কোনো পরামর্শ দেয়নি।

ট্যাগ: এশিয়াকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেল্টাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবীর নন্দী স্মরণে নিবেদন, মিতা হক স্মরণে ছায়ানট

পরবর্তী

৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের দুই সংবাদ শিল্পী স্টুডিওতে রেকর্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় আয়োজনে ঝিলিক-জয়ের গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT