চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার ক্রিকেটকে ‘সঠিক পথে’ রাখতে চান নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
শুভেচ্ছা জানাতে আসেন আকরাম খানও

শুভেচ্ছা জানাতে আসেন আকরাম খানও

যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বক্রিকেট। পৃথিবীর অন্য অঞ্চলের মতো এশিয়ার ক্রিকেটে গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশের হয়েছে উত্থান। এই অঞ্চলের ক্রিকেটের এমন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন নাজমুল হাসান।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে কয়েকশ মানুষ জড়ো হন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানান তিনি।

‘গত চার-পাঁচ বছর ধরে এসিসির সঙ্গে আমি যুক্ত আছি। সংগঠনটি ইতিমধ্যে সঠিক পথেই আছে। গত কয়েক বছরে অনেক ভালো ভালো সিদ্ধান্ত আমরা একসঙ্গে নিয়েছি। অনেক টুর্নামেন্ট বেড়েছে। আমার প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে সঠিক পথে রাখা।’

নাজমুল হাসান চতুর্থ বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমবার এসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আলী আজগর লবি। তৃতীয় প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।

নাজমুল হাসান জানান, এবার তার প্রতি সকলের উচ্চ আশা। অন্য দেশের বোর্ড সভাপতিরা মনে করছেন, বাংলাদেশের উত্থানের মতো এসিসিতেও ভালো কিছু হবে।

‘সবার আশা অনেক বেশি। সবাই ভাবছে আরও কী যেন একটা হবে। আমার মনে হয় মাঠে বাংলাদেশের ভালো পারফর্ম্যান্সের কারণে আমাকে ঘিরে অন্যদের উচ্চাশা তৈরি হয়েছে।’

ট্যাগ: নাজমুল হাসান পাপনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীকে সব ম্যাচে চায় বিসিবি

পরবর্তী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস

পরবর্তী
সশস্ত্র বাহিনী দিবস

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস

জয়ের ধারা অব্যাহত ব্রাজিল-আর্জেন্টিনার, ইনজুরিতে নেইমার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT