চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে সব ম্যাচে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচে পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফীর সঙ্গে বলেছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে দেশে ফিরে নাজমুল হাসান এসব কথা জানান। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

‘মাশরাফীর সঙ্গে আমার কথা হয়েছে। যখন খেলা থাকবে, ও খেলবে। এখনো ওর কাছে ক্রিকেট সবার আগে,’ নাজমুল হাসান বলেন, ‘ওর যতগুলো ম্যাচ আছে, সবগুলো খেলবে বলে আমরা বিশ্বাস করি। এটাই আমাদের ইচ্ছা।’

বিমানবন্দরে নাজমুল হাসান

নাজমুল হাসান সম্প্রতি চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসির প্রেসিডেন্ট হয়েছেন। দেশে ফিরলে তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে কয়েকশ মানুষ জড়ো হন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফী টেস্ট খেলেন না অনেকদিন হল। টি-টুয়েন্টি থেকেও নিয়েছেন অবসর।

তাকে যে সিরিজে পাওয়া যাবে, সেই ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে ৯ ডিসেম্বর। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ ডিসেম্বর। ভোট হবে ৩০ ডিসেম্বর।

Reneta

মাশরাফী এই সিরিজে খেলবেন কি না, সেটি নিয়ে সপ্তাহ খানেক আগে অনিশ্চয়তা তৈরি হয়। বিসিবি সভাপতি বলেন, নির্বাচনের ঝামেলা পাশ কাটিয়ে যদি সুযোগ থাকে, তবে মাশরাফী খেলবেন।

মাশরাফীকে এখন সব ম্যাচে পাওয়ার আশা করলেও আগের মতো একটু অনিশ্চয়তার ইঙ্গিত ঠিকই দিয়ে রাখছেন বোর্ড সভাপতি, ‘এখন যে সব বলে দিচ্ছি, হুবহু হবে এমনতো কোনো ঠিক নেই। ও নিজেও হয়তো এখন বলছে খেলবে; ওই সময় হয়তো খেলতে পারল না একটা ম্যাচ। আমি জানি না। তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফী সবগুলো খেলা খেলবে।’

মাশরাফী নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইতিমধ্যে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আসনে মাশরাফীকেই মনোনয়ন দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT