চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকো আর্জেন্টিনায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কাতালোনিয়ার আন্দোলন ঘিরে ‘এল ক্ল্যাসিকো’ জট আরও প্রবল। ২৬ অক্টোবরের ক্ল্যাসিকো হওয়ার কথা ছিল ন্যু ক্যাম্পে। সেই ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে খেলতে প্রস্তাব দেয়া হয়েছিল বার্সেলোনাকে। তারা রাজি না হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে মৌসুমের প্রথম ক্ল্যাসিকো।

শুধু বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদও খুব একটা রাজি ছিল না বার্সেলোনার হোম ম্যাচ নিজেদের মাঠে আয়োজনে। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে জোরাল প্রতিবাদ করেছেন, পরপর দুটি ম্যাচ বাইরে খেলতে না চেয়ে। তার কথায়, ‘আমরা বুধবার অ্যাওয়ে ম্যাচ (এইবারের বিপক্ষে) খেলছি। আবার বাইরে যেতে হত। তাছাড়া আমরা সমর্থকদের দিকটাও দেখতে চাই। কারণ, তারা তো এল ক্ল্যাসিকোর হোম ম্যাচ দেখতে চায়।’

তবে স্প্যানিশ ফুটবল সংস্থা অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে রাজি নয় এই ম্যাচের দিন ঠিক করতে। বার্সেলোনা ও রিয়ালকে সময় দেয়া হয়েছে ২১ অক্টোবর, সকাল ১০টা পর্যন্ত। সেই দিনের মধ্যে দুই ক্লাব কিছু না জানাতে পারলে স্প্যানিশ ফুটবল সংস্থাই ম্যাচের দিন ও ভেন্যু ঠিক করে ফেলবে।

এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাতে স্প্যানিশ ফুটবল সংস্থা চাইছে এই ম্যাচ হোক ৭ ডিসেম্বর অথবা ১৮ ডিসেম্বর। অনেকে মনে করছেন, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ রাজি হতে পারে ১৮ ডিসেম্বরের জন্য। কারণ, তখন অন্য দলগুলো ব্যস্ত থাকবে কোপা ডেল রে খেলতে।

তার আগে অবশ্য অদ্ভুত ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়। সেদেশে একটি পিটিশন আনা হয়েছে এল ক্ল্যাসিকো আর্জেন্টিনায় আয়োজনের প্রস্তাব দিতে চেয়ে।

এই পিটিশনে দাবি করা হয়েছে, বোকা জুনিয়র্সের বোম্বোনেরা স্টেডিয়ামে খেলার জন্য প্রস্তাব দেয়া হোক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে। সেরকম কিছু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবুও আর্জেন্টিনায় চর্চা চলছে এই পিটিশন নিয়ে।

গত বছর কোপা লিবার্তোদোরেস ফাইনালে বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের ম্যাচ দর্শক হাঙ্গামায় ভণ্ডুল হওয়ার পর শেষ পর্যন্ত খেলা হয়েছিল স্পেনের মাদ্রিদে, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তারই প্রত্যুত্তর হিসেবে বোম্বোনেরার নাম উঠেছে।

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলএল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ল্যান্ড মার্ক কেসে’ বোদির ৫ বছরের জেল

পরবর্তী

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে সহিংসতা, জরুরি অবস্থা জারি

পরবর্তী
চিলি-মেট্রোরেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-জরুরি অবস্থা

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে সহিংসতা, জরুরি অবস্থা জারি

সিনেমার গানে নতুন জুটি ইমরান-সিঁথি

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT