চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষিত হয়েছে। আগামী ২ এপ্রিল বার্সেলোনার মাঠ ‘ক্যাম্প ন্যুতে’ অনুষ্ঠিত হবে লা লিগার দ্বিতীয় এল ক্লাসিকো।

গত নভেম্বরে প্রথম ক্লাসিকোতে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে হিসেবে ২ এপ্রিল প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে গ্যালাকটিকোরা।

ঘটনাবহুল প্রথম ক্লাসিকোতে বার্সার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছিলেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা। রিয়ালের তখনকার কোচ রাফায়েল বেনিতেজের জন্য সেই ম্যাচে হারের সঙ্গে দুঃস্বপ্ন হয়ে এসেছিল ইসকোর লাল কার্ড।

বার্সার কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা শেষ পর্যন্ত সামলে উঠতে পারেননি বেনিতেজ। পরে বরখাস্তই করা হয় সাবেক লিভারপুল ও নেপলির এইকোচকে।

ী

রিয়ালের নতুন কোচ জিনেদিন জিদানের জন্য এটি প্রথম এল ক্লাসিকো। গত কয়েক মাসের কোচিং সময়ে জিদানের একমাত্র বড় পরীক্ষা ছিল দুদিন আগের মাদ্রিদ ডার্বি। তাতে অবশ্য ফেল করেছে তার দল। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরে শিরোপা দৌড় থেকেই ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে শিরোপার আশা শেষ হলেও ক্লাসিকো জিদানের জন্য হবে মর্যাদা রক্ষার লড়াই।

লিগে রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। রোববার সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপার পথে এক পা দিয়ে রেখেছে বার্সা। ওই ম্যাচ জিতে টানা ৩৪ ম্যাচ জেতার মাইলফলক স্পর্শ করেছে কাতালানরা। লিগের পরের ম্যাচে বৃহস্পতিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সা।

ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষণা

পরবর্তী

‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষণা

পরবর্তী

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT