চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের অবর্তমানে আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
জি এম কাদের-এরশাদ-জাতীয় পার্টি-গোলাম মোহাম্মদ কাদের

জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসায় বিদেশে থাকাকালে তার পরিবর্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের।

এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে জানানো হয়েছে:

“জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে আমি এই মর্মে আমার পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকল মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, গত ২২ মার্চ ২০১৯ তারিখে আমার স্বাক্ষরিত একটি ‘সাংঠনিক নির্দেশ’ জারী করেছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। উক্ত ‘সাংগঠনিক নির্দেশ’ অত্র ‘সাংগঠনিক নির্দেশ’ দ্বারা বাতিল ঘােষণা করছি।

Banglabid

আমি আবারও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের স্মরণ করে দিতে চাই যে, গত ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে আমার স্বাক্ষরিত ‘সাংগঠনিক নির্দেশনা’ যথা “আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জনাব গােলাম মােহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।” অত্র ‘সাংগঠনিক নির্দেশ’ দ্বারা পুনর্বহাল করলাম।

পুনরায় আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকল মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মােহাম্মদ কাদের, এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।”

দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মােতাবেক নেয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে শুক্রবার সই করা ওই সাংগঠনিক নির্দেশ দিয়েছেন এরশাদ।

Reneta

‘দলে বিভেদ সৃষ্টি ও দল পরিচালনায় ব্যর্থ হওয়ায়’ গত ২২ মার্চ জাতীয় পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়েছিলেন চেয়ারম্যান এইচ এম এরশাদ।

এর ১২ দিন পর, অর্থাৎ নতুন নির্দেশের একদিন আগেই ৪ এপ্রিল আরেকটি সাংগঠনিক নির্দেশে কাদেরকে আগের কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন তিনি। আর এবার নতুন নির্দেশের মধ্য দিয়ে আগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও তিনি ফিরে পেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজিএম কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৪ থেকে ২০১৮: বাচসাসের বিচারে শ্রেষ্ঠ পাঁচ অভিনেতা

পরবর্তী

যৌন হয়রানির শিকার ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

পরবর্তী
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

যৌন হয়রানির শিকার ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বোয়িং-উড়োজাহাজ

সর্বাধিক বিক্রিত ৭৩৭ তৈরি কমিয়ে দিচ্ছে বোয়িং

সর্বশেষ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT