চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবিবিএস ভর্তি: নম্বর কর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপিল বিভাগে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৪৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A

২০১৭- ১৮ বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। সেই সঙ্গে আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত শুনানির জন্য ৩ অক্টোবর নির্ধারণ করেছেন।

এর আগে বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করে।

মঙ্গলবার ২০১৭- ১৮ বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন। দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তকে বেঅাইনী ঘোষণার নির্দেশনা চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, দ্বিতীয়বার ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর কর্তন করার বিএমডিসির সিদ্বান্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

ট্যাগ: এমবিবিএস ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার

পরবর্তী

মিয়ানমার থেকে রোহিঙ্গা তাড়ানোর পেছনে শুধু কি ধর্মই কারণ?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে রোহিঙ্গা তাড়ানোর পেছনে শুধু কি ধর্মই কারণ?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাজারে নারী হত্যার ঘটনায় খাদেমসহ গ্রেফতার ২

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT