চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের ‘ভবিষ্যতে’ প্রভাব ফেলবেন মেসি-নেইমার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মেসি, নেইমার ও এমবাপে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে জুনে শেষ হচ্ছে পিএসজির সঙ্গে কাইলিয়ান এমবাপের চুক্তি। ফরাসি বিশ্বকাপজয়ী তারকা ক্লাব ছাড়ার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেননি এখনও। গ্রীষ্মকালীন দলবদলে তাকে ঘিরে ঘন হচ্ছে রহস্যের মেঘ। লিওনেল মেসি ও নেইমারের সান্নিধ্যে এমবাপের প্যারিসে থেকে যাওয়ার সম্ভাবনাও জাগছে।

লিগ ওয়ানে ক্লেরমন্ত ফুতের বিপক্ষে ৬-১ ব্যবধানে বড় জয়ের দিনে এমবাপে কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। ক্লাব ছেড়ে দেয়া বা চুক্তি বাড়ানোর বিষয়ে রেখেছেন আগের মতো অস্পষ্ট ইঙ্গিত। মেসি-নেইমারের প্রভাবের প্রশ্নে দিয়েছেন এলোমেলো উত্তর।

‘মেসি-নেইমার আপনার ভবিষ্যৎ প্রভাবিত করবে কিনা’ -এমন প্রশ্নের জবাবে ২৩ বর্ষী তারকা বলেছেন, ‘নেইমার বা মেসি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। তারা জুলাই থেকে এখানে আছেন। ইতিমধ্যে অনেকবার তাদের পর্যবেক্ষণ করেছি। ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরও দিয়েছি।’

Banglabid

নেইমারের সঙ্গে মেসির নিবিড় সম্পর্কটা বেশ আগে থেকেই। বার্সেলোনায় দুজনে সতীর্থ ছিলেন, বন্ধুত্ব গড়ে ওঠে সেখানেই। পিএসজিতে দুজন বাজে সময় কাটালেও এখন ভালো অবস্থানে আছেন। দুজনেই ক্লাবের সঙ্গে দীর্ঘ চুক্তিও করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে এমবাপেকে ঘিরে, মেসি-নেইমারের সতীর্থ হয়ে পিএসজিতে থাকবেন নাকি নতুন ডেরা খুঁজবেন ফ্রেঞ্চম্যান?

শনিবার রাতে ক্লেরমন্তের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন নেইমার ও এমবাপে। এসিস্টে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর দুজনের মাঠের এমন পারফর্মে মুগ্ধ এমবাপে। কিন্তু মনে করেন একটু দেরিতেই হয়েছে তাদের যুগলবন্দি।

ক্লাব ছাড়ার কথা এখনও প্রকাশ্যে বলেননি এমবাপে। আবার নতুন চুক্তির বিষয়টিও এড়িয়ে গেছেন বারবার। পিএসজি মালিক নাসের আল-খেলাইফি অবশ্য আশাবাদী, মেসি-নেইমারের সতীর্থ থাকবেন এমবাপে। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর বিশ্বাস কষ্ট করে হলেও ফরাসি সুপারস্টারকে প্যারিসেই রাখবেন।

Reneta

‘ক্লাব এবং এমবাপের জন্য সেরাটা চাই। সবচেয়ে ভালো জিনিস হবে পিএসজিতে থেকে যাওয়া। আমি এবং ক্লাব উভয়েই এটি সম্পর্কে অবগত, কিন্তু তারপরেও আলোচনার মাধ্যমে একটি সফল সিদ্ধান্তে আসতে হবে।’ —বলেছেন পিএসজি কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনাসেরনেইমারপচেত্তিনোপিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন অফিসে যোগ দেওয়া হলো না সোয়েবের

পরবর্তী

রাজধানীর ১৫ শতাংশ মানুষের দখলে ৭৭ শতাংশ সড়ক

পরবর্তী
ঢাকার রাস্তায় যানজটের দৃশ্য, ট্রাফিক জ্যাম ও যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ১৫ শতাংশ মানুষের দখলে ৭৭ শতাংশ সড়ক

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে কলেজছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সর্বশেষ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT