চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটন হত্যায় কাদের খানের ব্যক্তিগত সহকারী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

ফারুক হোসেন, গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে সাবেক এমপি (অব) কর্নেল ডা. আবদুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. শামছুজ্জোহা সরকার জোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শামছুজ্জোহাকে আটকের বিষয়টি রোববার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ  নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমপি লিটন হত্যা ঘটনায় আবদুল কাদের খাঁনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। কাদের খাঁন ও হত্যায় অংশ নেয়া চার ব্যক্তির আদালতে দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শামছুজ্জোহাকে গত সাতদিন ধরে নজরদারিতে রাখা হয়। এরপর হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় রোববার ভোররাতে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Banglabid

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক শামছুজ্জোহাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। শামছুজ্জোহাকে লিটন হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।

লিটন হত্যা মামলার তদন্তকারী পুলিশের একটি সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার গত এক বছর ধরে কাদের খাঁনের চার সহযোগীকে নিয়ে শামছুজ্জোহার নলডাঙ্গা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বৈঠক করতেন। সেখান থেকেও তাদেরকে লিটন হত্যার জন্য নানাভাবে পরামর্শ দেয়া হতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যামিদের ‘ন্যাড়া’ করার পরিকল্পনা ভেস্তে দেবেন বিজয়

পরবর্তী

নারী দিবসে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়

পরবর্তী

নারী দিবসে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT