চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি বনাম উপজেলা চেয়ারম্যান

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:৩২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
টাঙ্গাইল, রাজনীতি
A A
একজন পুরুষ নেতার পোর্ট্রেট, বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে রোববার জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এতে আরও সাতজন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষর করেছেন।

তবে সংসদ সদস্য ছোট মনির হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কখনোই হুমকি দেননি। ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তারাকান্দি-ভূঞাপুর যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। এছাড়া হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইউনুস ইসলাম তালুকদার হুমকির বিষয়টি সভায় উপস্থাপন করেন। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম তাদের বক্তব্যে এ ঘটনার নিন্দা জানান। পরে বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবহিত করার দাবি জানান।

হুমকির এই ঘটনার বিবরণসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এই স্মারকলিপিতে জেলার ১২ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ছয়জন সাক্ষর করেন। এরা হচ্ছেন, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান ও নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম।

হুমকি প্রদান প্রসঙ্গে সংসদ সদস্য ছোট মনির মুঠোফোনে জানান, গত ১০ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কিছু মিথ্যা অভিযোগ আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেন। সভা শেষে তিনি (সংসদ সদস্য) জেলা প্রশাসক কার্যালয় থেকে চলে আসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি দেওয়া দূরের কথা কোন কথাও হয়নি।

সংসদ সদস্য ছোট মনির আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সামনে নির্বাচন আসছে। তাই আমাকে হেয় করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ করছেন।

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর হ্যাটট্রিকের মূল্য সাড়ে ৮ লাখ পাউন্ড

পরবর্তী

এবার জব্বারের বলী খেলা হবে লালদীঘি চত্বরে

পরবর্তী
বৈঠকে বসে আলোচনা করছেন বিভিন্ন কর্মকর্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার জব্বারের বলী খেলা হবে লালদীঘি চত্বরে

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসবের আনন্দময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে তিন দিনব্যাপী রাখাইনদের জলকেলি উৎসব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT