চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে তিন দিনব্যাপী রাখাইনদের জলকেলি উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসবের আনন্দময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর কক্সবাজারে এবার নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে তিন দিনব্যাপী রাখাইনদের জলকেলি উৎসব বা মাহা সাংগ্রেং পোয়ে।

সর্ববৃহৎ এ সামাজিক উৎসবকে ঘিরে রাখাইন পল্লীগুলো বইছে আনন্দ-উচ্ছাসের। আর এতে শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা নাচে-গানে মেতে উঠেছে। প্রতিবছর রাখাইন বর্ষকে বিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজন হয় এ উৎসবের। রাখাইন সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় লোকজন ও পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে উৎসবস্থল।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, শনিবার ( ১৬ এপ্রিল ) শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮৩ সন। আর রোববার থেকে শুরু হয়েছে নতুন ১৩৮৪ রাখাইন বর্ষ। জলকেলি বা সাংগ্রেং পোয়ে ধর্মীয় কোন রীতি নয়, সামাজিক রীতি মতে রাখাইন সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে। এই উৎসব চলবে আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত।

তবে এই উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা শুরু হয় হয়েছে গত ১৩ এপ্রিল বাংলা বর্ষের চৈত্র সংক্রান্তির দিন থেকে। ওই দিন থেকে রাখাইনরা বৌদ্ধ বিহারগুলোতে পালন শুরু করেন নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। এসব অনুষ্ঠান পালন শেষে নতুন বছরের প্রথমদিন থেকে (১৭ এপ্রিল) শুরু হয় জলকেলি বা সাংগ্রেং পোয়ে। যা চলে তিন দিনব্যাপী।

কক্সবাজারে প্রতিটি রাখাইন পল্লীতে আয়োজন করা হয়েছে উৎসবের  প্যান্ডেল। এবার জেলায় অনন্ত অর্ধ-শতাধিক প্যান্ডেলে এ উৎসব পালিত হচ্ছে।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সভাপতি মংছেন হ্লা রাখাইন বলেন, উৎসব উপলক্ষে রোববার সকালে প্রতিটি রাখাইন পল্লী থেকে আবাল-বৃদ্ধ বনিতা শোভাযাত্রা সহকারে বৌদ্ধ বিহারে যান। এতে অল্প-বয়সীরা মাটির কলস এবং বয়স্করা কল্পতরু বহন করেন। এরপর সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পর্ব শেষ করেন। বিকালে তরুণ-তরুণীরা বাদ্যযন্ত্র সহকারে দলবেধে ঘুরে বেড়ান জলকেলি উৎসবের প্যান্ডেলে প্যান্ডেলে।

নানা প্রজাতির ফুল আর রঙ-বেরঙের কাগজে সাজানো হয় প্রতিটি প্যান্ডেল। প্যান্ডেলের মাঝখানে থাকে পানি রাখার ড্রামসহ নানা উপকরণ। এতে পানির রাখার এসব উপকরণের এক পাশে অবস্থান করেন তরুণীরা আর অন্য পাশে থাকেন তরুণের দল। তারা নাচে-গানে মেতে উঠে একে অপরের প্রতি ছুড়তে থাকেন মঙ্গলজল। রাখাইনদের বিশ্বাস, এই মঙ্গলজল ছিটানোর মধ্য দিয়ে মুছে যায় পুরাতন বছরের ব্যাথা,বেদনা, গ্লানি, অপ্রাপ্তি আর অসঙ্গতি।এতে নতুন বছরকে শুচিতার মাধ্যমে বরণ করা হয়ে থাকে সকলের মঙ্গল কামনায়।

রাখাইনদের এ কমিউনিটি নেতা বলেন, জলকেলি উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এতে জলকেলি ছাড়াও উৎসবস্থলে আয়োজিত হবে রাখাইনদের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনা।

আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেন হ্লা রাখাইন বলেন, রাখাইন বর্ষ বিদায় ও বরণকে ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে নানা আনন্দ-উচ্ছাসে মেতে উঠে রাখাইন পল্লীগুলো। এতে প্রধান আকর্ষণ জলকেলি বা সাংগ্রেং পোয়ে। আর রাখাইন তরুণ-তরুণীরা সারাবছর মুখিয়ে থাকে এই উৎসবের জন্য। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসব তাদের জাতিসত্তার অন্যতম পরিচায়ক।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন রাখাইন বলেন, রাখাইন সম্প্রদায়ের জলকেলি বা সাংগ্রেং পোয়ে উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজার শহরের আছিমং পেশকার পাড়ায় আয়োজন করা হয়েছে কেন্দ্রিয় উৎসবের প্যান্ডেল। এছাড়াও জেলার সদর সহ রামু, টেকনাফ, মহেশখালী, পেকুয়া, চকরিয়া উপজেলার রাখাইন পল্লীগুলোর অন্তত অধ-শতাধিক প্যান্ডেলে এই উৎসব পালিত হচ্ছে। এসব প্যান্ডেলে উৎসব আয়োজনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ট্যাগ: রাখাইন সম্প্রদায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার জব্বারের বলী খেলা হবে লালদীঘি চত্বরে

পরবর্তী

‘দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন গণমাধ্যমকর্মীরা’

পরবর্তী
গণমাধ্যমকর্মীরা দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন গণমাধ্যমকর্মীরা’

ইংল্যান্ড ক্রিকেটের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেটের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT