চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমন অভিনেত্রী যুগে যুগে কমই মিলে’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৮:২৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
বিনোদন
A A
দিতির স্মরণ সভা

দিতির স্মরণ সভা

‘দিতি যেমন ছিলেন ভালো অভিনেত্রী, তেমনি একজন ভালোমানুষও। এমন দুটি গুণের অভিনেত্রী যুগে যুগে কমই মিলে।’ বললেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির সহকর্মীরা। আজ ২০ মার্চ এই চিত্রনায়িকার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘শিল্পী হৃদয়ে দিতি’ শিরোনামে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ শরীফ, সাবেক সভাপতি মিজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি, পরিচালক ও অভিনেতা সিরাজ হায়দার, এফডিসির ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে আয়োজনে দিতির সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হওয়া সুব্রত, আমির সিরাজী। উপস্থিত ছিলেন দিলারা, নাসরিন, শিল্পী, কেয়া, জায়েদ খান, ইমন, সায়মন, আসিফ নুর, নৃত্যপরিচালক মাসুম বাবুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।

স্মরণ সভায় আহমেদ শরীফ

আহমেদ শরীফ বলেন, ‘১৯৮৪ সালে এফডিসির উদ্যোগে নতুন মুখের সন্ধানে আয়োজনে দিতির সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই দিতি অভিনয়যোগ্যতায় পরে অনেক দূর এগিয়ে যায়। অথচ আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। ভাবতেই অবাক লাগছে। তার মতো এমন অভিনেত্রী যুগে যুগে কমই মিলে।’

Banglabid

মিজু আহমেদ বলেন, ‘দিতি ভালো অভিনেত্রী তো ছিলেনই, তার চেয়েও বেশি পরিচিত ছিলেন ভালো মানুষ হিসেবে।’

বদিউল আলম খোকন বলেন, ‘আমার প্রথম ছবি “রাজাবাবু”তে তিনি অভিনয় করেন। কত কত স্মৃতি তাকে নিয়ে। এমন নিবেদিতপ্রাণ অভিনয়শিল্পী পাওয়া যায় না আজকাল।’

স্মরণ সভায় ওমর সানি

ওমর সানি বলেন, ‘দিতি আপার সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছি। তবে তার বিপরীতে নয়। “চরম আঘাত” ছবিতে তার সঙ্গে প্রথম অভিনয় করি। তখন দেখেছি তার অভিনয় প্রতিভা। আরও একটি বিষয় আমাকে খুব আকর্ষণ করত, তা হলো তার ব্যক্তিত্ব।’

Reneta

সুব্রত বলেন, ‘১৯৮৪ সালে আমরা একসঙ্গে চলচ্চিত্রে যাত্রা শুরু করি। দিতি আর আমার প্রথম ছবি শামসুল হুদার পরিচালনায়। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এছাড়া তার শেষ ছবিটিও আমার সঙ্গেই। “রাজাবাবু” ছবিতে তার বিপরীতে অভিনয় করেছি। তার সঙ্গে কত স্মৃতি জমা হয়ে আছে। শুধু এটুকুই বলব, দিতি, যেখানেই আছো, ভালো থেকো। ’

আলোকচিত্রী : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারভিন সুলতানা দিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সজলের সঙ্গে ‘কাহানি’ আর ‘টান’ ছবির পামেলা

পরবর্তী

রিয়াদের ওপর বিশ্বাস আছে মাশরাফির

পরবর্তী

রিয়াদের ওপর বিশ্বাস আছে মাশরাফির

মিথ্যা বলছে সন্তান?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT