চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমনই হওয়ার কথা ছিল

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস শনাক্তের ৫০৫তম দিনে এসে নতুন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। এ দিন সর্বোচ্চ মৃত্যুর (২৪৭) পাশাপাশি রোগী শনাক্তেও (১৫ হাজার ১৯২) নতুন রেকর্ড হয়েছে। তার মানে এর আগে কখনো করোনাভাইরাসে এত মৃত্যু আর শনাক্ত দেখেনি দেশের মানুষ।

এমন এক ভয়াবহ দিনকে দেখে স্বভাবতই আতঙ্কিত দেশের মানুষ। কিন্তু কয়েকদিন আগেই এই খারাপ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছিল করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ঈদুল আযহাকে সামনে রেখে গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান ‘কঠোর বিধিনিষেধ’ যখন তুলে নেয় সরকার; তখনই তার বিরোধিতা করেছিল জাতীয় কমিটি।

সরকারকে তাদের পরামর্শ ছিল, সেই ‘কঠোর বিধিনিষেধ’ আরও ১৪ দিন বাড়াতে। না হলে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হবে। শুধু জাতীয় কারিগরি পরামর্শক কমিটিই নয়, দ্রুত বাড়তে থাকা সংক্রমণের চিত্র দেখে সামনের দিনগুলোতে ‘করুণ পরিস্থিতি’র তৈরি হওয়ার শঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

কিন্তু এসব সতর্ক বার্তা গায়ে মাখেনি সরকার। শুধু সরকারের কথা বলছি কেন? মানুষও তখন পাত্তা দেয়নি এসব কথায়। বরং সামাজিক দূরত্ববিধি এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোটি মানুষকে আমরা ছুটতে দেখেছি গ্রামের দিকে। তার পরিণতি আজ খুব ভয়াবহ হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে।

এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কোথায় গিয়ে ঠেকে এই লাগামহীন সংক্রমণ? তবে পরিস্থিতি দেখে ধারণা করা যায়, সত্যিই সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে আমাদের জন্য। কেননা সবকিছুরই একটা সীমা থাকে। যে সীমা অতিক্রম করলে, ছাড় না পাওয়াই স্বাভাবিক। তাও আবার সেটা যদি হয় বারবার রূপ বদলানো করোনাভাইরাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

আমরা মনে করি, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিয়েছিল- তা অনুসরণ করা উচিৎ ছিল সরকারের। তবে এটাও ঠিক ‘বিধিনিষেধ শিথিলে’র আগে টানা দুই সপ্তাহের বেশি সময় সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষ কষ্টে ছিলেন। হয়তো তাদের কথা বিবেচনা করেই তা শিথিল করা হয়েছিল?

Reneta

তারপরও সবকিছুর ঊর্ধ্বে মানুষের জীবন। সেই জীবন রক্ষার জন্যই তো মানুষের এত আয়োজন। সেই জীবনকে আগে বাঁচাতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসরেকর্ডস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বিশেষজ্ঞ
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT