চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমডিজি লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবস্থান শীর্ষে

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৮:৩৯ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দরিদ্রতা, শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানোসহ এমডিজির ৮ খাতের প্রতিটিতেই উন্নতি করেছে বাংলাদেশ। এমডিজি লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবস্থান শীর্ষে। অগ্রগতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসডিজিতেও বাংলাদেশ ভালো করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নসহ ৮ খাতের উন্নয়নে ২০০০ সালে জাতিসংঘের ঘোষণা অনুয়ায়ী সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রা হাতে নেয় বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হয়েছে চলতি বছর। এসব খাতের উন্নয়নের চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

এমডিজির লক্ষ্য অনুযায়ী দারিদ্র্যের হার ২৯ শতাংশে নামিয়ে আনার কথা থাকলেও তা নেমে এসেছে ২৬ দশমিক ২ শতাংশে। শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৪৮ জন হওয়ার কথা থাকলে বর্তমানে তা ৪৪। প্রতি লাখে মাতৃমৃত্যু ১’শ ৪৩ জনে নেমেছে।

Banglabid

এছাড়াও প্রাথমিক শিক্ষায় ভর্তির হার হয়েছে ৯৭ দশমিক ৭ ভাগ। এসব খাতে সফলতা আসলেও বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে পরিবেশগত স্থিতিশীলতা অর্জন ও বিশ্বব্যাপি অংশীদারিত্ব গড়ে তোলায়।

এমডিজির লক্ষ্য অর্জন করে বাংলাদেশ যেমন সক্ষমতার পরিচয় দিয়েছে তেমনি দেখিয়েছে আন্তর্জাতিক অঙ্গীকার কিভাবে রক্ষা করতে হয়, বলেন পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন থেমেসিস বলেন, এমডিজিতে বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। প্রতিটি খাতের উন্নতি করে বাংলাদেশ প্রমাণ করেছে তারা উন্নয়নের সঠিক পথেই আছে।

Reneta

এমডিজির মতোই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘এমডিজিতে আমরা যা অর্জন করেছি এখন চাই তা ধরে রাখতে। এসডিজির জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। এসডিজি অর্জন করে আমরা উন্নয়নের নতুন শিখরে যেতে চাই।’

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হবে আর ২০৪০ সালের মধ্যে মাথা উচু করে দাঁড়াবে উন্নত দেশ হিসেবে। সরকার সে পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছি, এমনটাই বলেছেন পরিকল্পনামন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নির্ধারণ করা হবে ২০৩০ সাল পর্যন্ত ১’শ ৯৩ টি দেশের জন্য টেকসই উন্নয়ন বা এসডিজি লক্ষ্যমাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমডিজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দেশ এখন হাইব্রিড নেতা ও সাংবাদিকের কারখানা (ভিডিওসহ)’

পরবর্তী

১১টি জেলায় পাওয়া যাবে বাংলাদেশ বিমানের টিকেট

পরবর্তী

১১টি জেলায় পাওয়া যাবে বাংলাদেশ বিমানের টিকেট

ইসলামের নামে রাজনীতির সমালোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT