চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভ্রিলের জীবনে প্রভাব বিস্তার করে আছেন যে তিন নারী

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৪:৩৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

সদ্য সমাপ্ত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সুন্দরী প্রতিযোগিতায় আলোচিত এভ্রিলের জীবন নিয়ে যদি বই লেখা হয় তাহলে সেটার নাম কী হবে?-এমন প্রশ্নে হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিবেন, অনেকে প্রবল উৎসাহে বিভিন্ন নাম প্রস্তাব করবেন। কিন্তু স্বয়ং এভ্রিল বললেন, তার জীবন নিয়ে বই হলে সেটার নাম হতো ‘প্রতিবাদী নারী’!

কেনো ‘প্রতিবাদী নারী’? সে ব্যাখ্যাও সম্প্রতি চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভে এসে দিলেন এভ্রিল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বইতো আমি যা, তাই রিপ্রেজেন্ট করবে। তাই না? আমার বইয়ের নাম হবে ‘প্রতিবাদী নারী’।

বাল্যবিবাহ রোধ ও সমাজের অসহায় নারীদের নিয়ে কাজ করার কথা এরআগে বহুবার জোরেসোরে বলেছেন এভ্রিল। নারীদের নিয়ে কাজ করতে এমন অনুপ্রেরণা কোথায় পেলেন। কাউকে কি রোল মডেল মনে করেন এক্ষেত্রে? এমন প্রশ্নেরও সোজাসাপ্টা উত্তর দিলেন তিনি। জানালেন, জীবনে তিনজন নারীকে তিনি রোল মডেল হিসেবে মানেন। তাদের মধ্যে প্রথমেই তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। এরপর একে একে বলেন, বেগম রোকেয়া ও মাদার তেরেসার নাম।

Banglabid

তাদেরকে কি সত্যিই রোল মডেল মানেন এভ্রিল, নাকি কথার কথা? জনপ্রিয়তা অর্জনের সস্তা মাধ্যম?-না না মোটেও তা নয়। এভ্রিল বলেন, জানি কেউ বিশ্বাস করতে চাইবে না। কিন্তু আমি বলছি, আমি বইয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক পড়েছি। বেগম রোকেয়াকে নিয়ে পড়েছি, আমি মাদার তেরেসাকে নিয়ে অনেক কিছু পড়েছি। এখন আমার জীবনে কারো যদি কোনো ভূমিকা থাকে তাহলে আমাকে শেখ হাসিনা, বেগম রোকেয়া এবং মাদার তেরেসার নাম বলতেই হবে।

এভ্রিল, ছবি: এভ্রিলের ফেইসবুক পেইজ থেকে নেয়া

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে এভ্রিল বলেন, আমি কাজ করতে চাই। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানসম্মত ও ভালো ভালো কাজগুলো আমি করতে চাই। এছাড়া এভ্রিল ফাউন্ডেশন নিয়ে কাজ করতে চাই। মানে টোটালি বাংলাদেশের মেয়েদের নিয়ে কাজ করতে চাই। আর যখন ক্যারিয়ার নিয়ে একটু সেটেল হয়ে যাবো তখন আমার ইচ্ছা, দেশের বাইরে গিয়ে পিএইচডি করা। এটা আমার ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল।

নিজের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্য করে এভ্রিল বলেন, জানি, তোমরা এখন অনেকেই আমাকে পছন্দ করো না। কিন্তু এটা খুব তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে। কারণ আমি জানি, তোমরা সবাই আমাকে ভালোবাসো। আমি তোমাদের জন্য ভালো কিছুই করতে চাই। আমি আমার লাইফটা বাংলাদেশের অসহায় মেয়েদের জন্য উৎসর্গ করে দিতে চাই। তোমরা অনেকেই হয়তো আমাকে বিশ্বাস করছো না, অনেকেই হয়তো ভাবছো আমি কথাকে ঘুরানোর জন্য এসব বলছি, সেম্পেথি পাওয়ার জন্য এসব বলছি। আসলে এমনটা সত্য নয়। অতীতে আমার জীবনে যাওয়া হওয়ার হয়েছে, সব ভুলে আমি নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। নতুন করে দেশের জন্য কিছু করতে চাই।

Reneta

চ্যানেল আই অনলাইন ফেসবুক লাইভে এভ্রিল:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভ্রিলবেগম রোকেয়ামাদার তেরেসাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ

পরবর্তী

টি-টুয়েন্টিতে নেই ডু প্লেসিস, অধিনায়ক ডুমিনি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে নেই ডু প্লেসিস, অধিনায়ক ডুমিনি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায় বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত: রাণী রানিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT