চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনে যাবেন না ‘খুশি’ মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানেজার ফুটবল মাঠে বল ধরছেন, আবহাওয়া বৃষ্টিপাতের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো এভারটনের ম্যানেজারের দায়িত্বে যাবেন না বলে সরাসরিই জানিয়ে দিয়েছেন। আপাতত রোমার কোচের দায়িত্বেই থাকতে চান তিনি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ জানিয়েছেন, রোমায় অনেক খুশি আছেন তিনি। আপাতত এই ক্লাব ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা নেই তার।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ব্যর্থতায় এভারটনের ম্যানেজার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে স্প্যানিশ রাফায়েল বেনিতেকে। তার জায়গায় ডাংকান ফার্গুসনকে অন্তর্বর্তী ম্যানেজার করা হলেও স্থায়ী সমাধান খুঁজছে দলটি।

Banglabid

এরই মধ্যে এভারটনের ম্যানেজার পদে সবচেয়ে ‘যোগ্য প্রার্থী’ হিসেবে মরিনহোর নাম বারবার সামনে আসায় মুখ খুলেছেন তিনি।

আবেগ, আগ্রহের জায়গা থেকে রোমার সাথে কাজ করে অনেক খুশি উল্লেখ করে মরিনহো বলেন, ‘এক্ষেত্রে রোমা ১০ এ ১১ পাওয়ার যোগ্য। আমি সত্যিই অনেক অনেক খুশি এখানে। এখানকার মানুষ আমাকে ভরসা করে। এর চেয়ে খুশি অন্য কোথাও থাকতে পারবো না আমি।’

রোমার সাথে আরও তিন বছরের চুক্তি রয়েছে মরিনহোর। এই তিন বছর শেষ না হওয়ার আগে ক্লাবটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পর্তুগিজ এ কোচ।

Reneta

‘‘আমি তাদের তিন বছরের জন্য কথা দিয়েছি এবং এই তিন বছর শেষ হওয়ার আগে এখান থেকে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই আমার। এটিও আমার একটি প্রজেক্ট।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিএভারটনমরিনহোরোমালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টির উইকেট মনে হয়নি বিজয়ের কাছে

পরবর্তী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বানরের সন্ধানে পুলিশ

পরবর্তী
অরণ্যপ্রাণী বানরের দল জঙ্গলের জাল থেকে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বানরের সন্ধানে পুলিশ

ফুটবল খেলোয়াড় ডেম্বেলে অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বন্দ্ব ছাপিয়ে অনুশীলনে ডেম্বেলে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT