চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শাহরুখের ছবির প্রশংসায় ট্রাম্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দুদিন আগেই আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত সমকামী রোমান্টিক কমেডি ছবি ‘শুভ মঙ্গল জাদা সাবধান’-এর প্রসংশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতে পা রেখেই ডিডিএলজে অর্থাৎ শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির প্রশংসা করলেন ট্রাম্প।

সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে সপরিবারে ভারতে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত সবরমতী আশ্রম পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট।

সেখানে ট্রাম্প ও তার স্ত্রীকে মেলানিয়াকে চরকা কাটা শেখান মোদি। এরপর আশ্রম থেকে মোতেরা স্টেডিয়াম যান ট্রাম্প ও মোদি।

Banglabid

মোতেরা স্টেডিয়ামে গিয়ে নানা প্রসঙ্গে ভাষণ দেওয়ার এক পর্যায়ে ট্রাম্প প্রসংশা করেন বলিউড সিনেমার। এসময় তিনি বলেন, ‘প্রতি বছর বলিউড অসংখ্য সিনেমা তৈরি করে। যা কার্যত গর্বের বিষয়। বলিউড মানেই নাচ, গান, রোম্যান্স, নাটক, যা দর্শকদের খুব বেশিই আনন্দ দেয়।’ এই কথা বলতে গিয়ে তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং শোলে সিনেমার কথা উল্লেখ করেন।

সম্প্রতি ব্রিটেনের মানবাধিকারকর্মী পিটার ট্যাটশেল আয়ুষ্মানের ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে একটি পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘নতুন একটি বলিউড সিনেমায় সমকামী প্রেম দেখানো হয়েছে। হয়তো সমকামিতা নিয়ে বৈষম্য জয় করে বয়স্কদের মন জয় করতে পারবে ছবিটি।’ পোস্টটি দেখা মাত্রই একে রিটুইট করে ট্রাম্প তার ক্যাপশনে লিখেছিলেন ‘গ্রেট’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীমার্কিন প্রেসিডেন্টশাহরুখ খানশুভ মঙ্গল জাদা সাবধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পিঠা উৎসবে হাজার মানুষের মিলন মেলা

পরবর্তী

বঙ্গবন্ধুর ছায়া পড়ুক বাংলাদেশের বুকে

পরবর্তী

বঙ্গবন্ধুর ছায়া পড়ুক বাংলাদেশের বুকে

ছেলের জন্য মুশফিকের ‘ডাইনোসর’ উদযাপন

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT