চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রোহিঙ্গাদের হামলায় রামুতে এক যুবক খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৩১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
রামুতে রোহিঙ্গা হামলার ঘটনায় আটক যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের আবদুল জব্বার (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গারা। এ ঘটনায় রামু থানার পুলিশ ২ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন রামু থানার ওসি এম লিয়াকত আলী।

শনিবার ভোরে খুনিয়া পালংয়ের ২ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সামাজিক বনায়নের বাগান পাহারা দেয়ার সময় আবদুল জব্বারের উপর এই হামলার ঘটনা ঘটে।

রামু থানার ওসি এম লিয়াকত আলী জানান, নিহত জব্বার খুনিয়া পালংয়ের কালুয়ার খলীর হেডম্যান বশির আহমদের ছেলে। নিহতদের স্বজনদের দেয়া তথ্য মতে, শনিবার ভোরে খুনিয়া পালংয়ের ২ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সামাজিক বনায়নের বাগান পাহারা দেয়ার সময় আবদুল জব্বারকে রোহিঙ্গা হাফেজ মোস্তফা ও তার ফুপি বেওয়ালা খাতুন কুপিয়ে আহত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রোহিঙ্গা হাফেজ মোস্তফা ও বেওয়ালাকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

Banglabid

রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ জানিয়েছেন, হাফেজ মোস্তফা, তার ফুপি বেওয়ালা গত ২ মাস আগে এসে ওই এলাকায় অবস্থান নিয়ে ছিলেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো  নিশ্চিত হওয়া যায়নি।।

ওসি লিয়াতক জানান, আটকদের জিজ্ঞাসাবাদের হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে শুক্রবার রাতে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় আহত হয়েছেন স্থানীয় ৪ জন। এছাড়া গত ১২/১৫ দিন আগে টেকনাফে পুলিশের এসআই এর উপর হামলা, ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবককে কুপিয়ে হত্যারামু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

পরবর্তী

‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-এ ছোট তিশার কথা মনে আছে?

পরবর্তী
আঁখি চরিত্রে অভিনয় করা জাহিন নাওয়ার হক ইশা

'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার'-এ ছোট তিশার কথা মনে আছে?

এ বি এম সুমন

মেয়েরা কেন টুপটাপ এসি আশফাকের প্রেমে পড়ছে?

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT