চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বরিশালের সেই বিচারককে জামালপুরে বদলির উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

দুই জেলা প্রশাসককে প্রত্যাহারের পরের দিনই ইউএনও গাজী তারিক সালমনের মামলার বিচারক বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. আলী হোসাইনকে  জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির প্রস্তাব করেছে আইনমন্ত্রণালয়।

একই সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষক (অতিরিক্ত জেলা জজ) শেখ আশফাকুর রহমানকে বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) হিসেবে বদলির প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।

Banglabid

এর আগে ওই বিচারকের বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কাছে চিঠি পাঠায় আইন মন্ত্রণালয়। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

ওই চিঠিতে বলা হয়, ‘একজন  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. আলী হোসাইনের আদালতে দায়ের করা মামলায় জামিন বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। যা অত্র বিভাগের গোচরীভূত হয়েছে।’

“তাছাড়া উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঘটনা পরবর্তী সময় সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে সার্কিট হাউজে অবস্থানের বিল পরিশোধ না করা এবং গ্রীন লাইন পরিবহনে যাতায়াত ভাড়া পরিশোধ না করা সংক্রান্ত অভিযোগ উত্থাপিত হচ্ছে। যার দরুণ বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম নিয়ে জনমনে নানাবিধ বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে”।

Reneta

ঘটনার পর গত রোববার সুপ্রিম কোর্টের কাছে দেয়া লিখিত ব্যাখ্যায় বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন বলেছিলেন, ইউএনও গাজী তারিক সালমনের জামিন নামঞ্জুরের কোন আদেশ ওইদিন তিনি দেননি।

ব্যাখ্যায় তিনি আরো বলেন, ‘আদালতের কার্যপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাস কামরায় এসে শুনি ইউএনও-র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে তার জামিন আবেদন একটি বারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেল হাজতে পাঠানোর কোন প্রশ্নই উঠে না।’

এর আগে ‍উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে সোমবার বরিশালের জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান এবং বরগুনার জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়।

গাজী তারিক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।

গত ১৯ জুলাই ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন।

নানা সমালোচনার মুখে রোববার সেই মামলা প্রত্যাহার করে নেন বাদী। তার আগে দল থেকে তাকে বহিস্কার করে কেন্দ্রীয় অাওয়ামী লীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনও গাজী তারিক সালমনইউএনও সালমন তারিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সফর বাতিলের শঙ্কার মাঝেই মিরপুরে অজি প্রতিনিধি দল

পরবর্তী

রেকর্ড গড়েই এমবাপেকে আনছে রিয়াল

পরবর্তী
কাইলিয়ান এমবাপে

রেকর্ড গড়েই এমবাপেকে আনছে রিয়াল

আজিমপুরে র‌্যাবের সঙ্গে ‘ছিনতাইকারীদের’ গোলাগুলি

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি লিগ’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT