চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টেস্টের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলে চোট সমস্যা প্রকট। ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনকে নিয়ে আছে অনিশ্চিয়তা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে গেছেন আগেই। মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে আবারও অধিনায়কত্বের ভার। তার সামনে এবার বিরুদ্ধ কন্ডিশনে ভাল কিছু করার চ্যালেঞ্জ।

হ্যামিল্টনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। হ্যামিল্টনের সেডন পার্কে অবশ্য সুখস্মৃতি নিয়েই নামতে পারছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫-র বিশ্বকাপ ম্যাচে এ মাঠেই তুলে নিয়েছিলেন নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও এ মাঠে।

২০১০ সালে সফরের একমাত্র টেস্টে মাহমুদউল্লাহ খেলেন ১১৫ রানের ইনিংস খেলেছিলেন। যাতে ভর করে প্রথম ইনিংসে ৪০০ পেরিয়েছিল বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথমসারির ব্যাটসম্যানদের রানে ফেরা স্বস্তি যুগিয়েছে কিছুটা।

Banglabid

টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াডে পেস আক্রমণে একঝাঁক তরুণ ক্রিকেটার। কিছুটা অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী। খালেদ ও আবু জায়েদের অল্পবিস্তর টেস্ট খেলার সুয়োগ হলেও ইবাদত একেবারেই আনকোরা। বৃহস্পতিবার হতে পারে এ পেসারের অভিষেক।

স্পিনে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে আছেন তরুণ দুই অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। ব্যাটিংও সাজানো তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে। সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে অবশ্য অনভিজ্ঞরাই।

Reneta

অভিজ্ঞ তামিম ইকবাল ও মুমিনুল হকের পর চারটি নাম; লিটন দাস, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন-যাদের টেস্ট খেলার অভিজ্ঞতা খুব বেশি হয়নি।

টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT