চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জেরুজালেমে দূতাবাস সরাচ্ছে গুয়েতেমালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জেরুজালেমে দূতাবাস উদ্বোধনে ইসরায়েলে ইভানকা-জ্যারেড

যুক্তরাষ্ট্রের পর এবার গুয়েতেমালা তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস এমন নির্দেশ দেন।

ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সেখানে মোরালেস আরো লিখেছেন, ইসরায়েলের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, গুয়েতেমালা ইসরায়েলকে সব সময় সহযোগিতা করে এসেছে। এর পরিপ্রেক্ষিতেই জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করা হচ্ছে।

Banglabid

এর আগে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম অখন্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। একই সাথে তিনি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

ট্রাম্প জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো দিন-তারিখ নির্ধারণ করেননি। গুয়াতেমালার প্রেসিডেন্টও তার পথ অনুসরণ করে দিন-তারিখ নির্ধারণ করা ছাড়াই দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর এই প্রথম কোনো রাষ্ট্র, যারা জাতিসংঘের সিদ্ধান্ত এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকার করে নিল।

Reneta

গত ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

সাধারণ পরিষদে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি রাষ্ট্র, ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি রাষ্ট্র, আর বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি রাষ্ট্র। গুয়াতেমালা ছিল ঐ ৯টি রাষ্ট্রের একটি।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও একইরকম একটি প্রস্তাবের পক্ষে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি রাষ্ট্র ভোট দেয়, তবে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়।

ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।

সূত্র: বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT