চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও পিএসজির শিরোপা চিন্তা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত মৌসুমের মতো চলতি মৌসুমেও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া হতে পারে পিএসজির! রোববার রাতে লিওঁর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-২ ব্যবধানে হেরে গেছে নেইমারকে ছাড়া খেলতে নামা দলটি।

লিগ ওয়ানের শিরোপা নির্ধারিত হতে প্রায় ৩৭টি ম্যাচের মত অপেক্ষা করতে হয়। এই মৌসুমে প্রত্যেক দল ২২টি করে খেলে ফেলেছে। কাভানিরা এখন পর্যন্ত ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা লিওঁর পয়েন্ট হয়ে গেছে ৪৮। ওদিকে গতবারের চ্যাম্পিয়ন মোনাকো আছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ৪৬।

শেষ ম্যাচের আগ পর্যন্ত ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। এখন আট পয়েন্টের ব্যবধান। মানে শীর্ষ তিনটি দলের যে কেউ শিরোপা জিততে পারে।

Banglabid

সব ধরনের প্রতিযোগিতায় লিওঁ নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেল। নিজেদের বাকি ম্যাচগুলোতে জয় পেলে ধনী ক্লাব পিএসজির শিরোপা জয়ের সম্ভাবনা শঙ্কায় পড়ে যাবে।

নেইমারকে নেয়ার পর মৌসুমের শুরু থেকে উড়তে থাকে পিএসজি। লিগের বাকিটা সময় তাকে সুস্থ পাওয়া না গেলে দলটির শঙ্কা আরও বাড়বে।

এদিন ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় এগিয়ে যায় লিওঁ। দুর্দান্ত এক ফ্রি-কিকে ডান দিকের বার টার্গেট করে দলকে এগিয়ে দেন নাবিল।

Reneta

প্রথমার্ধে ইনজুরি টাইম হিসেবে তিন মিনিট ঘোষণা করেন রেফারি। একদম শেষ মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান লেইভিন কুরজাওয়া। আলভেজের ক্রস ধরে বাঁ-পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে আলভেজ লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই আক্রমণে জোর দেয় লিওঁ।

এবার দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে জয়সূচক গোল পায় লিওঁ। প্রথম গোলদাতা নাবিলের পাস ধরে বক্সের বাইরে থেকে ব্যবধান ২-১ করেন মেমফিস ডিপাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনকে সামনে রেখে বাম দলগুলোর নতুন জোট

পরবর্তী

একটি সেতুর অভাবে দুর্ভোগে ২ উপজেলার মানুষ

পরবর্তী

একটি সেতুর অভাবে দুর্ভোগে ২ উপজেলার মানুষ

উৎসবের নাম ‘গরু দৌড় প্রতিযোগিতা’

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT