মিরপুরের সিরিজের শেষ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হকের ৪৬ রানের ওপর ভর করে সফরকারী জিম্বাবুয়েকে ১৩৫ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ বল খেলেই তারা তুলে নেন ৩৪ রান।
এরপরেই ফিরে যান তামিম ইকবাল। চিগুম্বুরার লংয়ে উঠিয়ে খেলতে গিয়ে নেভিল মাদিভার তালুবন্দী হন টাইগার এ বিষ্ফোরক ব্যাটসম্যান।
তামিমের বিদায়ে ইমরুলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন এনামুল হক। তবে স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই ইমরুলের বিদায় টাইগারদের সাময়িক চাপে ফেলে দেয়। ফেরার আগে ইমরুল ১০ বল খেলে সংগ্রহ করেন ১০ রান।
ইমরুলের বিদায়ে টাইগারদের ব্যাটিং সামলানোর চেষ্টা করেন এনামুল হক এবং মুশফিকুর রহিম। তবে দলী ৫৯ রানে তিনিও বিদায় নিলে এনামুলে সঙ্গী হন সাব্বির। মুশফিক ক্রেমারের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
৩৭ রানের ব্যবধানে এবার বিদায় নেন সাব্বির। ক্রেমারের বেলে ফেরার আগে ১৮ বল খেলে তিনি সংগ্রহ করেন ১৭ রান। সাব্বিরের বিদায়ে নাসির ক্রিকে আসলেও স্কোর বোর্ডে ১৪ রান যোগ হতেই তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। পানিয়াঙ্গারা বলে তিনি বোল্ড হয়ে ফেরেন। দলীয় স্কোর তখন ১১৩।
এনামুলের সঙ্গী হওয়া মাহমুদউল্লাহও এদিন নাসির মুশফিকের পথ ধরে। স্কোর বোর্ডে ৮ রান যোগ হতেই তিনিও পানিয়াঙ্গারার শিকারে পরিণত হন। ১ রানের ব্যবধানে মাশরাফির বিদায় টাইগারদের বড় স্কোর গড়ার স্বপ্নে ধাক্কা দেয়। দলীয় স্কোর তখন ৭ উইকেট হারিয়ে ১২২ রান।
শেষ পর্যন্ত এনামুল হকের ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে সটাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৩৫।







