চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুশের ইরাক হামলার অনিচ্ছাকৃত ফল আইএস: ওবামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইসলামিক স্টেট (আইএস) এর হঠাৎ বিকাশের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে দায়ী করে ইরাকে হামলার ‘অনিচ্ছাকৃত পরিণামে’ এই জঙ্গি গোষ্ঠির বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

সাম্প্রতিককালে যেসব বিষয় আমেরিকাকে উদ্বিগ্ন করছে সেসব নিয়ে ভাইস নিউজ এর সঙ্গে সাক্ষাৎকারকালে বারাক ওবামা এমন মন্তব্য করেন।

আইএস এর উত্থানকে অনিচ্ছাকৃত পরিণামের একটি উদাহরণ উল্লেখ করে ওবামা বলেন, “আমাদের হামলার ফলে ইরাকে সৃষ্ট আল-কায়েদা থেকে সরাসরি বিকাশ লাভ করেছে আইএস। এ কারণেই সাধারণত গুলি ছোড়ার আগে আমাদের লক্ষ্য স্থির করে নেয়া উচিত।”

তবে জঙ্গি গোষ্ঠি আইএসর তৎপরতা বন্ধে নিজেদের লক্ষ্যের ব্যাপারে দৃঢ় ওবামা বলেন, আমাদের ৬০ টি দেশের জোট রয়েছে। আমরা ধীরে ধীরে ইরাক থেকে আইএস’কে উৎখাত করবো। আমি আত্মবিশ্বাসী যে এমনটাই ঘটবে।

এছাড়াও বিশেষত লিবিয়া এবং ইয়েমেনের মতো কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সুন্নি সম্প্রদায়ের সমস্যার মূলে যেসব বিষয় রয়েছে সেসম্পর্কেও নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন ওবামা।

এসব অঞ্চলের জনগণের আইএস এর মতো জঙ্গি দলগুলোতে যোগ দেয়ার পেছনে যেসব কারণগুলো রয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ওবামা বলেন, যেখানে একজন তরুণ শিক্ষা ও সম্ভাবনাহীন ভবিষ্যত নিয়ে বেড়ে উঠে সেখানে শক্তি, সম্মান পাওয়ার ক্ষেত্রে যোদ্ধা হওয়াটাই তার কাছে ন্যায্যতা পেতে পারে। আশেপাশের শক্তিশালী গ্রুপগুলোর মধ্যেই এর সামঞ্জস্যতা পেয়ে সে এদের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়।

“এখন তাদের কাজের জন্য ধর্মীয় যৌক্তিকতাও দেয়া হচ্ছে।”

আইএসআইএস গত বছর থেকে ইরাক জুড়ে এবং সিরিয়ার ভূখন্ড ব্যবহার করে এর দ্রুত এবং রক্তাক্ত অগ্রাভিযান শুরু করেছিলো এবং পরবর্তী কালে তার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে খিলাফত প্রতিষ্ঠা করে।

নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে এই জঙ্গি গোষ্ঠি গণ শিরোচ্ছেদ, মৃত্যদণ্ড কার্যকর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের অপহরণ করে তাদের যৌন দাসী হিসেবে বিক্রি করার মতো জঘন্য নৃশংসতা দেখিয়েছে।

সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন, ইরান, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বারাক ওবামা।

ট্যাগ: আইএসবারাক ওবামা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে’

পরবর্তী

এনামুলের ব্যাটে টাইগারদের সংগ্রহ ১৩৫

পরবর্তী

এনামুলের ব্যাটে টাইগারদের সংগ্রহ ১৩৫

টাইগারদের তোপের মুখে জিম্বাবুয়ে

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT