চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের রেকর্ডে ভাগ বসালেন এনামুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দুই ম্যাচে সেঞ্চুরি তুলে রেকর্ডের হাতছানিতে ছিলেন। ফতুল্লায় আবাহনীর বিপক্ষে শুক্রবারের ম্যাচটা এনামুল হক বিজয়ের জন্য হয়ে এল সেটি ছোঁয়ার উপলক্ষ। মাশরাফীদের বিপক্ষে শতক হাঁকিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন সেঞ্চুরির অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান!

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন সেঞ্চুরির আগের কীর্তিটি মোহাম্মদ আশরাফুলের। গত মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে পাঁচ সেঞ্চুরির তিনটিই পরপর হাঁকিয়েছিলেন আশরাফুল। পরের মৌসুমেই সেই রেকর্ডে ভাগ বসালেন এনামুল।

শুক্রবার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১২৮ বলে ১০২ রান করে ফেরেন এনামুল। ৫ চারের পাশাপাশি দুটি ছক্কার মারও ছিল তার ইনিংসে।

অন্যদিকে টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন প্রাইমের ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ। আগের ম্যাচে ১৩৩ রান করার পর সানজামুল ইসলামের বলে এলবির ফাঁদে পড়ার আগে এ ম্যাচে ৮৫ রানে থেমেছেন পশ্চিমবঙ্গের এ ব্যাটসম্যান।

দুই টপঅর্ডার ব্যাটসম্যান বড় ইনিংস গড়ায় আবাহনীরকে কঠিন লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে প্রাইম ব্যাংক। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পেয়েছে এনামুলের দল। শেষদিকে ৭ চারে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আরিফুল হক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুল হক বিজয়ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT