চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এনকাউন্টার’ দিয়ে বড়পর্দায় শ্যামল মাওলা ও শিবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

মাদকে আক্রান্ত সারাদেশ। সরকারের নানা পদক্ষেপের সত্ত্বেও তেমন একটা সমাধান মিলছে না। কতিপয় অসাধু মানুষ এই অন্ধকার সাম্রাজ্যের পেছনে কলকাঠি নাড়ছে। এদেরই একজন হলদি মাখন। ইয়াবা থেকে শুরু করে সব মাদকের সম্রাট তিনি।

রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে নির্বিঘ্নে মাদক সাম্রাজ্য পরিচালনা করে হলদি মাখন। আর এই কাজে হলদি মাখনের মূল ভরসা সিয়াম নামের এক যুবক। ঘটনাচক্রে গার্মেন্টস কর্মী খুশির সঙ্গে পরিচয় হয় সিয়ামের। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

সমকালীন এমন গল্প নিয়ে পরিচালক অনিরুদ্ধ রাসেল নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘এনকাউন্টার’। নির্মাতা জানালেন, ইতোমধ্যে শুটিং আশিভাগ শেষ হয়েছে। ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর।

Banglabid

‘এনকাউন্টার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় মূল চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা। এর আগে ‘গেরিলা’ সিনেমায় তাকে দেখা গেলেও এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। শ্যামলের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন শিবা আলী খান।

শিবা অভিনীত শাকিব খানের বিপরীতে ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবিতে কাজের কথা থাকলেও তার এই ছবিটি কিছু অংশ শুটিং হয়ে থেমে যায়। সম্প্রতি শিবা অভিনীত একই পরিচালকের শর্ট ফিল্ম একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছেন।

শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ‘এনকাউন্টার’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। ছবিটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনকাউন্টারলিড বিনোদনশাকিব খানশিবা আলী খানশ্যামল মাওলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রত্যাশার চেয়ে বেশি আয় ‘জোকার’র, সিক্যুয়েল করবেন না ফনিক্স

পরবর্তী

উত্তরায়ণের মনোমুগ্ধকর আয়োজনে ইউরোপে রবীন্দ্রনাথ

পরবর্তী

উত্তরায়ণের মনোমুগ্ধকর আয়োজনে ইউরোপে রবীন্দ্রনাথ

দূষণ কমাতে পানি

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT