চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এতো ভালো একটি ছবি, অথচ হল পেল মাত্র তিনটি?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

২০১৬ সালে শিকাগো ফিল্ম ফেস্টিভালে পুরষ্কার পেয়েছিল বাংলাদেশের সিনেমা ‘মাটির প্রজার দেশে’। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও এতোদিন দেশে মুক্তি পায়নি গোপি বাঘা প্রডাকশনের এই সিনেমা। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। আগামি ২৩ মার্চ তিনটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

‘মাটির প্রজার দেশে’র মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায়। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেখানে উপস্থিত থেকে এই ছবির অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় দাবি করেন, সারাদেশে সরকারি উদ্যোগে ‘মাটির প্রজার দেশে’ প্রদর্শনের জন্য। গুণী এই অভিনেতা বলেন, এত ভালো একটি ছবি, অথচ হল পেল মাত্র তিনটে।

জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, প্রথমে বুঝতে পারিনি কাজটি এত ভালো হবে। শেষ করার পর বুঝলাম অসাধারণ একটি কাজ হয়েছে। ছবির গল্প সাজানো হয়েছে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপট নিয়ে। যেখানে বাল্যবিবাহ ফুটে উঠেছে। ছবির টার্গেট অডিয়ান্স গ্রামের মানুষ। কিন্তু মাত্র তিনটি হলে মুক্তি দিয়ে তাদের কাছে পৌঁছানো কষ্টকর। তাই এই ছবির একজন অভিনেতা হিসেবে সরকারি উদ্যোগে ৬৪ জেলায় ‘মাটির প্রজার দেশে’ প্রদর্শনের দাবি জানাচ্ছি।

Banglabid

সংবাদ সম্মেলনে বাড়তি চমক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি। কারণ, তারা ‘মাটির প্রজার দেশে’ ছবির জন্য একটি গান করেছেন। যার শিরোনাম ‘কবিতা’। পরে অবশ্যই দুজনেই এই গানটি গেয়ে শোনান।

তার আগে অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি দুজনেই ছবিটির ভূয়সী প্রসংশা করেন। অর্ক মনে করেন, এই ছবিটি বাংলা সিনেমাকে বিশ্বের কাছে চমৎকারভাবে তুলে ধরবে। আর সাত্যকীর মতে, বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন হয়ে উঠতে পারে ‘মাটির প্রজার দেশে’।

Reneta

ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি ‘মাটির প্রজার দেশে’ ছবির পরিচালক বিজন ইমতিয়াজ। তিনি অবস্থান করছেন আমেরিকার লসঅ্যাঞ্জেলসে। তবে সংবাদ সম্মেলনে এই ছবির প্রযোজক আরিফুর রহমান বলেন: নিজেরাই ডিস্ট্রিবিউশন করেছি, সেজন্য মাত্র তিনটে হল পেয়েছে ‘মাটির প্রজার দেশে’। দেশের অনেক সিনেমা হল মালিকদের সঙ্গে আলাপ করেছি। এই ছবিতে মারামারি নেই, নাচ গান নেই বলে হল মালিকরা ছবিটি প্রদর্শনের আগ্রহ দেখাননি।

গুপি বাঘা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে। প্রধান শিশুশিল্পী জামাল চরিত্রে অভিনয় করেছে মাহমুদুর অনিন্দ্য।
সংবাদ সম্মেলনে ‘কবিতা’ গানটি গেয়ে শোনান সাত্যকি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ক মুখার্জিআরিফুর রহমানজয়ন্ত চট্টোপাধ্যায়বিজন ইমতিয়াজমাটির প্রজার দেশেলিড বিনোদনসাত্যকি ব্যানার্জি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খেলাঘরের কাছেও হারল মোহামেডান

পরবর্তী

৯৩ দেশ ভ্রমণ করা নাজমুন নাহার সোহাগীর গল্প

পরবর্তী

৯৩ দেশ ভ্রমণ করা নাজমুন নাহার সোহাগীর গল্প

ডিজিটাল ম্যাগাজিন কিনছে অ্যাপল

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT