চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা এক ধরনের পাগলামি বলতে পারেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

হাতে বাংলাদেশের মানচিত্রের উল্কি এঁকে অভাবনীয় সাড়া পাওয়া এবং দেশপ্রেমের প্রাবল্য লক্ষ্য করে উচ্ছ্বসিত ‘আমরাই বাংলাদেশ’ কমিউনিটির সহ-প্রতিষ্ঠাতা আরিফ আর হোসেইন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে হাতে দেশপ্রেমের চিহ্ন ধারণ করার মাধ্যমে মানুষের আবেগকে আলোড়িত করার বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়।

আরিফ তার ফেসবুকে লেখেন, এটা এক ধরনের পাগলামি বলতে পারেন। নিউইয়র্ক সিটির একটা দোকানে যেয়ে বললাম, “আমি এটা আঁকবো আমার হাতে”। উনি বললেন, ‘এটা আবার কি?’ আমি বললাম “আমার দেশের ম্যাপ” । উনি সরু চোখে তাকিয়ে রইলেন। তারপর নেট ঘেঁটে দেখলেন, হ্যা এটা আসলেই একটা দেশের ম্যাপ। উনি সুই গরম করতে করতে বললেন, “লেটস ডু ইট দেন”।

পাগলামি শেষ হতে ১৫ মিনিটের বেশী লাগলো না। প্রচন্ড ব্যাথাও পেয়েছি। ব্যান্ডেজ করে দেয়ার আগে বলল, “একটা ছবি তুলি আপনার হাতের?”। পরের দিন যখন ড্রেসিং করতে গেলাম, যেয়ে দেখি দোকানে আমার হাতের ছবি অনেক বড় করে বাঁধাই করে রেখেছে।

Banglabid

এই বুড়ো বয়সে এসে কেনও এই কাজটা করলাম, জানি না। শুধু জানি, কারো সাথে হ্যান্ড-সেইক করতে গেলে, তখন সে যদি আমার হাতে এটা দেখে, আমি নিশ্চিত সে কিছুটা হলেও ধাক্কা খাবে (ইন এ পজিটিভ ওয়ে)। হয়েছেও তাই।

বোর্ডিং পাস নেয়ার সময় নিউইয়র্ক এয়ারপোর্টের মেয়েটা বলল, “আমি আপনাকে ইকোনোমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে আপগ্রেড করে দিচ্ছি… ও হ্যা প্রাউড টু সি সামওয়ান হু ইজ রিয়েলি প্রাউড অফ হিস কান্ট্রি… ওয়েলকাম অন বোর্ড”।

ঢাকায় এসে পরিচিত যতজনকেই পেয়েছি, হ্যান্ড শেইক করা পর যেন মনে হলো তারা বদলে গেছে। ঢাকা এয়ারপোর্টে নেমেই এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেটের সাথে দেখা । হ্যাড সেইক করলাম… উনি বললেন, আসেন এয়ারপোর্ট ঘুরিয়ে দেখাই কি কি করেছি আমরা নিজেদের উদ্যোগে। এয়ারপোর্টে ভিতরের হাজত খানা দেখলাম হাজতের বাথরুমও ঘুরে দেখালো। “আরিফ ভাই, এখানে আগে প্যান ছিলো… আমরা কমড বসিয়েছি যেন হাজতিদের কষ্ট কম হয়”। ভাগ্যিস উনি বলেনি, “এখানে বসেন, আপনার একটা ছবি তুলি”।

Reneta

সব শেষ করে গাড়িতে উঠার আগে তার আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সৈনিক যে ব্যাগ ধরে হাঁটছিল, তাকে বখশিশ দিতে গেলাম, নিলো না… শুধু বলল, ‘স্যার মানচিত্র আঁকা হাত থেকে টাকা নেই কেমনে? দোয়া করবেন’।

দেশে আসার পর থেকেই সবার সাথেই হ্যাড সেইক করে যাচ্ছি। আজ সকালে অফিসের কাজে রাজউক গেলাম… একজনকে স্পিড মানি না দিলে সে কাজ করবেই না। গত ৩ মাস থেকে ঘুরাচ্ছে। সে আড় চোখে অনেকক্ষণ আমার হাতের দিকে তাকিয়ে রইলো। তারপর ফাইলটা দিয়ে বলল, ‘নেন আপনি আর আসা লাগবে না’।

হ্যা জানি যে এটা কোনও যাদুর কাঠি না যে, সব পরিবর্তন করে দিবে। তবে বিশ্বাস রাখতে চাচ্ছি। যদি আমার এই বিশ্বাস ভুল হয়, তাহলে ধরে নিব প্রথম লাইনটাই ঠিক; “এটা এক ধরনের পাগলামি বলতে পারেন”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ আর হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকের ব্যাডমিন্টনময় সময়

পরবর্তী

গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত

পরবর্তী

গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত

২০১৫ সালের আলোচিত কিছু 'ভুয়া ছবি'

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT