চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন কেবল বৃষ্টির প্রার্থনাই করতে পারে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে ভারতকে পথ দেখাচ্ছিলেন মোহাম্মদ শামি। তার সুইংয়ে অনেকটা সময় দিশেহারা ছিল স্বাগতিক ইংল্যান্ড। ১৩১ রানে সাজঘরে পাঁচ ব্যাটসম্যান। এমন সময় হাল ধরলেন জনি বেয়ারস্টো ও ক্রিস ওকস। দুজনের ব্যাটিংয়ে উল্টো চাপে বিরাট কোহলির দল। লর্ডস টেস্টে হার দেখতে থাকা ভারত পরাজয় এড়াতে পারবে কেবল অতিমানবীয় ব্যাটিং কিংবা বৃষ্টির কল্যাণে।

প্রথম ইনিংসে ভারতের করা ১০৭ রানের জবাবে তৃতীয় দিনে ইংল্যান্ড থেমেছে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে। ৪ উইকেট হাতে রেখে লিড ২৫০ রানের। তাদের শুরুটা ছিল সাবধানী। কিন্তু দলের ২৮ রান উঠতেই শামির বোলিংয়ে ১১ রানে এলবিডব্লিউর ফাঁদে ওপেনার কিটন জেনিংস। একটু পর ইশান্ত শর্মার অফস্টাম্পের বাইরে ভয়ঙ্কর এক বল খেলতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যালিস্টার কুক(২১)। এরপর একে একে অধিনায়ক জো রুট(১৯), অভিষিক্ত ওলে পোপ(২৮) ও জশ বাটলার (২৪) যখন ফিরলেন ইংলিশদের রান তখন ১৩১।

কিন্তু উইকেটে এসে স্বাগতিকদের পথ দেখালেন বেয়ারস্টো। কিছুক্ষণ পর তাকে সঙ্গ দিতে উইকেটে ক্রিস ওকস। মূলত বোলিং অলরাউন্ডার হলেও তার ব্যাটিং ছিল রীতিমত ঈর্ষা জাগানিয়া। শুরুতে বেয়ারস্টোকে সঙ্গ দিলেও পরে ক্রমেই হাত খুলেছেন ওকস। দুজনে মিলে পাল্লা দিয়ে করেছেন রান।

Banglabid

১৩১ থেকে জুটি গড়ে ৩২০ রানে গিয়ে আলাদা হয়েছেন বেয়ারস্টো। ১৮৯ রানের জুটি ভাঙার আগে ৯৩ রানে আউট হয়েছেন ইংলিশ উইকেটরক্ষক। আর ওকস পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম শতকের দেখা। আর এরই মধ্যে ২৫০ রানের লিডের দেখাও পেয়ে গেছে ইংল্যান্ড। এর আগে বোলিংয়ে দুবার লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখালেও ব্যাটিংয়ে এই প্রথম তার নাম উঠলো সেই বোর্ডে।

১২০ রানে চতুর্থ দিন শুরু করবেন ওকস। তাকে ২২ রানে সঙ্গ দেবেন স্যাম কুরান। তবে এখানেও আছে সমস্যা। প্রথম দুইদিন যেভাবে বৃষ্টি হয়েছে লর্ডসে, চতুর্থ দিনেও থাকতে পারে তার বাগড়া। আর ম্যাচ বাঁচাতে এখন এই কামনা ছাড়া উপায় নেই ভারতের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগদ অর্থ-সহায়তা থেকে রপ্তানির সম্ভাবনাময় খাতগুলো বাদ পড়ার অভিযোগ

পরবর্তী

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা

পরবর্তী

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা

জয়ে শুরু রিয়াদের সিপিএল মিশন

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT