বাংলাদেশ

ঢাকা দক্ষিণে কোরবানির প্রায় ‘শতভাগ বর্জ্য অপসারণ’

ঢাকা দক্ষিণে কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য ঢাকা দক্ষিণের সড়কে স্বেচ্ছাসেবকরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো: ১, ২, ৪-৭, ৯, ১০, ১২, ১৩, ১৬-৪১, ৪৩-৫৯, ৬১, ৬৩-৭৫ নম্বর ওয়ার্ড।

সোমবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকি ৩টি ওয়ার্ড (৩,৬০ ও ৬২ নম্বর ওয়ার্ড) হতে গড়ে ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়াও আজ রাত ১০টা পর্যন্ত ২ হাজার ২৮২টি ট্রিপের মাধ্যমে ১০ হাজার ৭২১. ৪৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিষয়:কোরবানির বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…