চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনও বড়দের কাতারে যেতে পারিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বুক চিতিয়ে ইনিংসের গোড়াপত্তন, তাতে চোখ জুড়ানো বাউন্ডারির মিশেল। আশা জাগানিয়া শুরুর পর হঠাৎ ফুটো প্রত্যাশার বেলুন। তিন বছরের ওয়ানডে ক্যারিয়ারে লিটন দাসের এমন অভিজ্ঞতা হয়েছে অসংখ্যবার। ইনিংস বড় করতে না পারাকে ব্যর্থতা মেনে শোনালেন নতুন উপলব্ধির কথা।

‘যারা বড় বড় ক্রিকেটার তারা ভালো শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনও বড়দের কাতারে যেতে পারিনি; তাই এখন বড় ইনিংস হচ্ছে না। আমি চেষ্টা করছি ভালো কিছু করার, যেন বড় কিছু করতে পারি।’

দুই সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন লিটন। এশিয়া কাপের বড় মঞ্চে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন এ ডানহাতি ব্যাটসম্যান।

Banglabid

এক যুগের পরিক্রমায় তামিমের যোগ্য সঙ্গী পায়নি বাংলাদেশ ক্রিকেট। এক ডজনেরও বেশি ওপেনারকে দিয়ে চেষ্টা হয়েছে কিন্তু থিতু হতে পারেননি কেউই। নিকট অতীতে ইমরুল কায়েস, সৌম্য সরকার ও এনামুল হক বিজয় চেষ্টা করেছেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২২ গজে তামিমের ছায়া হয়েই থেকেছেন তারা।

আবার তাই লিটনের কাছেই ফিরে গেছে টিম ম্যানেজমেন্ট। এ স্টাইলিশ ব্যাটসম্যান ফের প্রত্যাশা জাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩২ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। ফ্লোরিডায় সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ব্যবধান গড়েছিল এ তরুণের ব্যাটে ভর করেই।

Reneta

টাইগারদের এশিয়া কাপ স্কোয়াডে নেই তৃতীয় ওপেনার। তাই সব ম্যাচ খেলার অলিখিত লাইসেন্স পেয়ে যাচ্ছেন লিটন। বড় ইনিংস খেলে তামিমের সঙ্গী হিসেবে থিতু হওয়ার স্বপ্নে বিভোর  মারকুটে এ ব্যাটসম্যান।

‘এটি আসলে একটি ভালো সুযোগ। আমি অনেক দিন থেকে ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো।’

‘সামনে আমাদের এশিয়া কাপের দুটি ম্যাচ আছে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি সুযোগ থাকে ভালো করার অবশ্যই চেষ্টা করবো।’

সেই ভালোটি কেমন? লিটন বলেন, ‘এখন পারফর্ম ছাড়া তো আর ভালো কিছু নেই। আপনারা রান চান, আমিও রান চাই।’

বাংলাদেশের হয়ে ১২টি ওয়ানডে খেলা লিটনের সর্বোচ্চ ইনিংস ৩৬ রানের। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে সিরিজের নিজের দ্বিতীয় ম্যাচে খেলেন ইনিংসটি। সেটিকে ছাড়িয়ে যেতে পারেননি পরের ১০ ম্যাচেও!

বড় ইনিংস উপহার দেয়ার তাগিদ আছে; আছে চেষ্টাও। তবে কেন হচ্ছে না, সেটি ধরতে পারছেন না লিটন।  অনুশীলনে ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির সঙ্গে নিয়মিত আলাপ করতে দেখা যাচ্ছে তাকে। কী নিয়ে এত আলোচনা? ‘ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে তার (ম্যাকেঞ্জি) সাথে কথা হয়েছে। কীভাবে ভালো কিছু করা যায় সেটি নিয়েই… আরকি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতা ফ্লাইওভার ধস: অভিযোগ মেট্রোরেল আর রক্ষণাবেক্ষণের দিকে

পরবর্তী

সতীর্থদের কাছে কেঁদেছিলেন কুক

পরবর্তী

সতীর্থদের কাছে কেঁদেছিলেন কুক

মোবাইল ও ডেস্কটপের জন্য স্কাইপের ইন্টারফেসের পরিবর্তন আনছে মাইক্রোসফট

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT