চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাংবাদিক খুনের ঘটনা থেকে প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জান কুসিয়াক এবং মার্টিনা কুসনিরোভা নামের এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয় ২০১৮ সালে। সংবাদমাধ্যমে তদন্তকারী সাংবাদিক হিসেবে কাজ করতেন কুসিয়াক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এক নারী। তুলেছিলেন জোড়ালো আওয়াজ। তিনিই এখন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট।

নব্য এই প্রেসিডেন্টের রাজনৈতিক জীবন মাত্র ১ বছরের। তার আগে আইনজীবী হিসেবেই বেশি পরিচিত ছিলেন জুজানা কাপুতোভা।

স্লোভাকিয়ার নাগরিক দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে তাকে। তদন্তকারী সাংবাদিক এবং তার প্রেমিকাকে হত্যার ঘটনার পর থেকেই স্বতন্ত্র এবং প্রো-ইউরোপিয়ান প্রার্থীর প্রচারণা জনসাধারণের মধ্যে ভয়াবহ রোষের সৃষ্টি করেছিলো। স্লোভাকিয়ার ইইউ কমিশনার ম্যারোস সেফকোভিক বলেন, এই প্রচারণা দেখিয়েছে মানবতা, সংহতি এবং সত্যের মতো মূলনীতিগুলো স্লোভাকিয়ার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

Banglabid

জান কুসিয়াক যুগলের মৃত্যুর পরে জুজানার রাজনৈতিক দুর্বোধ্যতা থেকে স্লোভাকিয়ার সর্বোচ্চ অফিসে অংশগ্রহণ প্রমাণ করে কতটা নাটকীয়ভাবে দেশটির রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। পুলিশ এই তরুণ দম্পতির মৃত্যুর দায় কুশিয়াকের দুর্নীতি তদন্তকারী কাজের সঙ্গে সম্পর্কযুক্ত করেছিলো। কিন্তু প্রতিবাদের মুখে সেই সময়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো যিনি কিনা দশকব্যাপি স্লোভাকের রাজনীতিকে প্রবাবিত করেছিলো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এই ঘটনার আগেও জুজানা আলোচনায় আসেন তার নিজের শহর পেজিনকে বিষাক্ত ময়লার ভাগার নিয়ে যুদ্ধের কারণে। ২০১৬ সালে সেই ল্যান্ডফিল বন্ধ করায় পুরস্কারও জিতেন তিনি। পরবর্তীতে জনগণের মনোভাবে ঢেউ তোলেন সেই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় তুলে। ‘শয়তানের বিরুদ্ধে’ ছিলো তার স্লোগান, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চরমপন্থা এবং এবং জনগণের জীবন নিয়ে মিথ্যা বলার বিরুদ্ধেও সংগ্রাম করেছেন এই নবনির্বাচিত দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাসের ম্যাচে দর্শক সাকিব

পরবর্তী

যে নদীর পানিতে পাঁচ রং

পরবর্তী

যে নদীর পানিতে পাঁচ রং

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, কয়েকজন হতাহত

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT