চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে ফিফার বর্ষসেরা যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সোমবার রাতে ইতালির মিলানে অপেরা হাউস লা স্কালায় হয়ে গেল ফিফা ‘দ্য বেস্ট’র জমকালো আয়োজন। সেখানেই রোনালদো-ডাইককে টপকে মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। সেরা কোচ হয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া ইয়ূর্গেন ক্লপ।

‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’
জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের ভার্জিল ফন ডাইককে হারিয়ে ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো ফিফার খেতাব জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা। পাঁচবার জিতেছেন রোনালদো।

আর্জেন্টিনার জার্সিতে হতাশ করলেও বরাবরের মতো গত ক্লাব মৌসুম দারুণ কেটেছিল মেসির। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ডেল রের ফাইনালে তুলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে আছে লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের স্মৃতি। উয়েফা সেরার গত আসরে সর্বোচ্চ ১২ গোলও তারই। সেসবের স্বীকৃতি এই দ্য বেস্ট।

মেয়েদের বর্ষসেরা রাপিনো
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মেগান রাপিনো প্রথমবারের মতো বর্ষসেরার খেতাব হাতে তুলেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুট ও গোল্ডেন বলও জিতেছিলেন রাপিনো।

বর্ষসেরা কোচ ক্লপ
ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও টটেনহ্যাম হটস্পারের মাউরিসিও পচেত্তিনোকে হারিয়ে ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া ইয়ূর্গেন ক্লপ।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ইউরোপ সেরার মুকুট ঘরে আনে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে হয় রানার্সআপ, সেটি কেবল ম্যানসিটির চেয়ে ১ পয়েন্ট পেছনে থেকে। অলরেডরা পুরো আসরে মাত্র একটি ম্যাচে হেরেছিল। ক্লপ চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতিয়েছেন ক্লাবকে।

Reneta

মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচে
মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার হাতে তুলেছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো কোচ জিল এলিস।

বর্ষসেরা গোলরক্ষক অ্যালিসন
ম্যানসিটির ব্রাজিলিয়ান এডারসন ও বার্সেলোনার জার্মান মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। এই ব্রাজিলিয়ান অলরেডদের চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ জিতিয়েছেন, প্রিমিয়ার লিগে রানার্সআপ হতে অগ্রণী ভূমিকা রেখেছেন।

মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক
মেয়েদের ফুটবলে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার গেছে আর্সেনালের ডাচ কিপার সারি ফন ভিনেন্ডালের ঝুলিতে।

বর্ষসেরা গোল সোরির
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছে ড্যানিয়েল সোরির গোল। দুর্দান্ত বাইসাইকেল কিকে করা রোমানিয়ান ফরোয়ার্ডের গোলটি এসেছিল হাঙ্গেরির বিপক্ষে প্রথম বিভাগ ফুটবলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লপমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিএনজি অটোরিকশা-ডাম্পট্রাক সংঘর্ষে নিহত ২

মে ২১, ২০২৬

আবার বেড়েছে স্বর্ণের দাম

মে ২১, ২০২৬

সাতক্ষীরায় উপকূলীয় মাটিতে বানিজ্যিকভাবে আঙুর চাষে সাফল্য

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT