চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে প্যারিস স্টাইলে জাকার্তায় জঙ্গি আইএস’র হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্দুকধারীর গুলি ও বোমা হামলার সঙ্গে প্যারিস হামলার মিল রয়েছে বলে মনে করেন ইন্দোনেশিয় নিরাপত্তা বিশ্লেষকরা। সকালে গুলি বর্ষণের মধ্য দিয়ে শুরু হওয়া হামলা শেষ হয়েছে ছয়টি বোমার বিস্ফোরণে।

৫ হামলাকারীসহ নিহত হয়েছে ৭ জন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে সর্বোচ্চ সতর্কতায় জাকার্তা টহল দিচ্ছে ইন্দোনেশিয় নিরাপত্তা বাহিনী।

প্রাথমিকভাবে ধারণা করা হয় এই হামলার সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গিরাই জড়িত। দিনের শেষে এই ধারণাকেই সত্য প্রমাণ করেছে আইএসের দায় স্বীকার।

Banglabid

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র জানান,‘ আইএস সংশ্লিষ্ট কোনো ইন্দোনেশিয় জঙ্গি গোষ্ঠীই এই হামলা চালিয়েছে বলে আমাদের সন্দেহ। আমরা আজ যেরকম হামলা দেখেছি সেটা অনেকটাই প্যারিস হামলার মতো।

পুুলিশের বর্ণনায় জাকার্তা হামলা:


Reneta

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ৩ জন আত্মঘাতী বোমারু এবং ২ জন পিস্তলধারী হামলা শুরু করে। প্রথমে পশ্চিমা কফিশপ ‘স্টারবাকস’ এর ঠিক বিপরীতের একটি শপিং মলে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি।

বিস্ফোরণের পর বাইরে থাকা দুই বন্দুকধারী গুলি চালানো শুরু করে। তারা স্টারবাকসে ঢুকে একজন আলজেরিয় নাগরিক ও নেদারল্যান্ডসের একজনকে জিম্মি করে। একপর্যায়ে নেদারল্যান্ডসের ওই নাগরিককে গুলি করে হত্যা করে তারা। তাকে বাঁচানোর চেষ্টায় এক ইন্দোনেশিয় নাগরিককেও প্রাণ দিতে হয় জঙ্গিদের হাতে। আহত হন ওই আলজেরিয় নাগরিক।

এরপর পুলিশের অভিযানে হামলাকারীরা নিহত হয়।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও দুই হামলাকারী একটি মোটরসাইকেলে করে পুলিশ পোস্টে গিয়ে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আত্মঘাতী বোমা ছাড়াও হামলাকারীদের কাছে আরও চারটি বোমা ছিলো বলে জানান পুলিশের মুখপাত্র। এর মধ্যে জঙ্গিরা দু’টির বিস্ফোরণ ঘটাতে পারলেও সবচেয়ে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণ ঘটাতে পারেনি বলেও জানান তিনি।

আইএসের হুমকি, অতঃপর হামলা:

নতুন বছরের শুরুর ঠিক আগ মুহূর্তে ইন্দোনেশিয়াকে ইঙ্গিতপূর্ণ এক বার্তা দিয়েছিলো আইএস। তাতে বলা হয় ‘ইন্দোনেশিয়ায় কনসার্ট হবে’।

এরকম হুমকিতে থার্টি ফার্স্ট আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পর্যটনকেন্দ্রীক দেশটিতে। এছাড়াও ডিসেম্বরেই কয়েকটি জঙ্গি হামলা নস্যাৎ করে দেয় দেশটির পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়া-হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT