চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কারাগারেই ১৩ হাজার মানুষের ফাঁসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

গত পাঁচ বছরে সিরিয়ার একটি কারাগারে প্রায় ১৩ হাজার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। তাদের অধিকাংশই সরকারবিরোধী বেসামরিক ব্যক্তি।

২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে এসব দণ্ড কার্যকর করা হয়। গোপনে ফাঁসিতে ঝুলিয়ে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে বলে এক প্রতিবেদনে অভিযোগ করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থিত কুখ্যাত সেডনায়া কারাগারে গণহারে বন্দিদের ফাঁসিতে ঝোলানোর ঘটনা ঘটেছে। তবে কারাগারে বন্দিদের ওপর অত্যাচার কিংবা তাদের হত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে আসাদ সরকার।

মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি। এজন্য সাবেক বন্দি, কারারক্ষী ও কর্মকর্তাসহ মোট ৮৪ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বন্দিদের সামরিক আদালতে বিচার করা হতো। কয়েক মিনিটের মধ্যে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হত। ফাঁসি কার্যকরের দিন বন্দিদের বলা হত, তাদের অন্যত্র স্থানান্তর করা হবে।

এরপর তাদের ভূগর্ভস্থ সেলে ফেলে নির্মম নির্যাতন করার পর মধ্যরাতে তাদের চোখ বেঁধে কারাগারের অপর অংশে নিয়ে তাদের ফাঁসি দেয়া হতো। এমনকি ফাঁসি কার্যকরের সময় কেউ মারা না গেলে, উচু থেকে ফেলে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরে মরদেহগুলো গণকবর দেয়া হয়।

Reneta

গত আগস্টে অ্যামনেস্টির অারেকটি প্রতিবেদনে দাবি করা হয়, কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে কিংবা কারাগারে পর্যাপ্ত খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে সিরিয়ায় অন্তত ১৭ হাজার ৭২৩ জন নিহত হয়েছেন। ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করা হলেও, সেখানে সেডনায়া কারাগারে নিহতরা অন্তর্ভুক্ত ছিলেন না।

জাতিসংঘের হিসেব মতে, সিরিয়ায় আসাদ বিরোধী প্রতিবাদ শুরু পর থেকে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বাড়ি-ঘর হারিয়েছে আরও লাখ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

মে ২৩, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT