চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ওয়ার্নারেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। একটিতেও ডেভিড ওয়ার্নারকে আউট করতে পারল না শ্রীলঙ্কা। ওয়ার্নারের মতো সিরিজে অপরাজিত থাকল তার দলও। এ ওপেনারের দাপটে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় তথা শেষ ম্যাচে মালিঙ্গার দলকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা।

প্রথম ম্যাচে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি সেঞ্চুরি। পরের ম্যাচে অপরাজিত ৬০ রান। শুক্রবার ওয়ার্নার করেন ৫৭ রান।

কয়েকদিন আগে টি-টুয়েন্টির একনম্বর দল পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে এবার নিজেরাই শিকার হল একই পরিণতির।

Banglabid

শ্রীলঙ্কার দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওয়ার্নারের ৬৯ রানের জুটি। এরপর অবশ্য ৩০ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে কিছুটা আশা জাগিয়েছিল লঙ্কানরা। কিন্তু চতুর্থ উইকেটে অ্যাশ্টন টার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে জয় পেতে কোনো সমস্যা হয়নি অজিদের। ১৪ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৫০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজান। এছাড়া অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে এক চার ও তিন ছক্কায় আসে ৩৭ রান। দুটি ছক্কায় টার্নার ২২ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা, লাহিরু কুমারা ও নুয়ান প্রদীপ।

Reneta

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুশল পেরেরার ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পেরেরা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। ৪৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আভিস্কা ফার্নান্ডোর ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৪তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোরাদ-হাসান

পরবর্তী

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

পরবর্তী

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

‘কেউ মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়নি’

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT