চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মাত্রায় একুশের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) উপলক্ষে ভাষা শহীদদের সম্মান জানাতে এ বছর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কয়্যার-এর আয়োজন করেছে গ্রামীণফোন।

চট্টগ্রামে অবস্থিত ‘এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন’-এর বিভিন্ন ভাষাভাষী ছাত্রীরা তাদের সম্মিলিত কণ্ঠে সুর ঠিক রেখে গানটি পরিবেশন করেন। যার মাধ্যমে অসাধারণ এই গানটি পেয়েছে নতুন মাত্রা।

এর নতুন সংগীত নির্দেশনায় ছিলেন বাংলাদেশের কয়্যার গানে বিশেষ পারদর্শী আরমিন মুসা। মুসা বলেন, ‘একুশের গানের কয়্যার পরিবেশনার সাথে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। আর গর্বিত এই পরিবেশনের অংশ হতে পেরে।’

Banglabid

এই আয়োজনটিতে উপস্থিত ছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। এই আয়োজনে তার উপস্থিতি পুরো পরিবেশনাকে করে তুলেছে আরও বেশী সম্মানের।

শাওন মাহমুদ বলেন, ‘‘বাবাকে উৎসর্গ করে ‘একুশের গান’-এর এমন আয়োজন আগে কখনও হয়নি। মাতৃভাষার গান মাতৃতুল্যদের কণ্ঠে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে সম্মান জানাই। আর আমি মনে করি, এখানে আমার মাধ্যমে বাবাকে সম্মান জানানো হয়েছে।’’

এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন-এর চট্টগ্রাম ক্যাম্পাসে ছাত্রীরা এবং আয়োজকগণসহ সম্প্রতি সারাদিনব্যাপী গানটি রেকর্ড ও চিত্রায়ন করেন। এশিয়ান ইউনিভার্সিটিতে ১৬টি দেশের বিভিন্ন ভাষার ছাত্রীরা লেখাপড়া করছেন। তাদের সম্মিলিত কণ্ঠে ও ভাষায় ‌‘একুশের গান’ একটি ভিন্ন মাত্রা পেয়েছে। অনবদ্য এই আয়োজনটি ভিডিও করে ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে গ্রামীণ ফোনের ফেসবুক পেজে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT