চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাই চার গোল করে ম্যানসিটিকে বার্তা ‘মিশরীয় মেসি’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পরই লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টার্গেট করে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, লিভারপুলের বিরুদ্ধে খেলতে হচ্ছে বলে ম্যানচেস্টার সিটি নিশ্চয়ই খুশি হতে পারেনি। ক্লপ এও বলেছেন, তিনি নিশ্চিত যে, পেপ গার্দিওলার দল তাদের সামনে পড়ে উদ্বেগে দিন কাটাবে।

কোচের কথার প্রমাণ যেন মাঠে রাখল লিভারপুল খেলোয়াড়রা। ওয়াটফোর্ডের বিপক্ষে ক্লপের ছাত্ররা যা করল তা দেখে আসলেই উদ্বেগে থাকবেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে মোহামেদ সালাহকে নিয়ে। একাই যে চার গোল করেছেন ‘মিশরীয় মেসি’। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট।

শনিবার রাতে ওয়াটফোর্ডে বিপক্ষে রীতিমত গোল উৎসবে মেতেছিল লিভারপুল। অল রেডসদের সঙ্গে যোগ দেয়ার পর থেকেই দারুণ ছন্দে আছেন সালাহ। এদিন আরো জ্বলে উঠে ওয়াটফোর্ডের জালে এক এক করে চারবার জড়ালেন বল।

Banglabid

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে সর্বোচ্চ ২৮ গোল করলেন তিনি। ম্যাচ শেষে ফলাফল লিভারপুল- ৫, ওয়াটফোর্ড- ০। একটি গোলও শোধ করতে পারেনি ওয়াটফোর্ড। লিভারপুলের হয়ে বাকি গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

মিশরীয় সেনসেশন সালাহর পা থেকে প্রথম গোলটি আসে ম্যাচের মাত্র চার মিনিটে। সাদিও মানের ক্রস থেকে পাওয়া বল দুরূহ কোণ থেকে জোরালো শটে জালে জড়ান তিনি। দ্বিতীয় গোলটি করেন ৪৩ মিনিটে।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে বাঁ পায়ের শটে ওয়াটফোর্ডের জালে আরো একবার বল পাঠিয়ে লিভারপুলের জার্সিতে প্রথম হ্যাটট্রিকটাও পূর্ণ করেন সালাহ। তারপরও থামেননি ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। ৮৫ মিনিটে করেন নিজের চতুর্থ গোল।

Reneta

মাঝখানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো যে গোলটি করেন তাতেও অবদান ছিল সালাহর। সব মিলিয়ে লিভারপুলের ম্যাচ এবং রাতটা ছিল শুধুই সালাহময়।

গত জুনে এএস রোমা থেকে আসা সালাহ এই নিয়ে লিভারপুলের জার্সিতে সব মিলিয়ে মোট ৩৪টি গোল করলেন। যা ক্লাবের ইতিহাসে অভিষেক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

এই জয়ে ৩১ ম্যাচে ১৮ জয় ও ৯টি ড্রতে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসল লিভারপুল। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার। সমান সংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

রাতের অন্য ম্যাচে ওয়েস্ট ব্রুমিচ অ্যালবিয়নকে ২-১ গোলে বোর্নমাউথ, হার্ডাসফিল্ড টাইনকে ২-০তে ক্রিস্টাল প্যালেস এবং স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে এভারটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বান্দরবানের বাড়ছে সামাজিক বনায়ন

পরবর্তী

যশোরে ফুল চাষে নতুন সম্ভাবনার নাম ‘লং স্টিক গোলাপ’

পরবর্তী

যশোরে ফুল চাষে নতুন সম্ভাবনার নাম 'লং স্টিক গোলাপ'

চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ এফএ কাপে ভুলবে ম্যানইউ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT