চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ এফএ কাপে ভুলবে ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির অপ্রতিরোধ্য গতির কাছে হার মেনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই বিসর্জন দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বুধবার সেভিয়ার কাছে হেরে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। দুই মেজর শিরোপার সুযোগ হারিয়ে এখন এফএ কাপকে পাখির চোখ করেছে তারা। সব দুঃখ এফএ কাপ দিয়েই ভুলতে চায় ম্যানইউ। সেই লক্ষ্যে বেশ ভালভাবেই ছুটছে হোসে মরিনহোর দল। শনিবার সেমিফাইনালেও উঠে গেছে রেড ডেভিলরা।

মৌসুমের জেতার মত সুযোগ আছে কেবল এই এফএ কাপ। তাতে সহজ জয়ে শেষ চার নিশ্চিত করেছে ম্যানইউ। ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা।

এই ম্যাচও বেঞ্চে বসে কাটাতে হয়েছে পল পগবাকে। তবে জিততে সমস্যা হয়নি ম্যানইউর। বেশ ছন্দে ছিলেন অন্য স্ট্রাইকাররা। এদিন ৩৭ মিনিটে দলের প্রথম গোলটি এনে দেন রোমেলু লুকাকু। নেমানজা ম্যাটিকের ক্রস থেকে দলকে লিড এনে দেন বেলজিয়ান তারকা।

প্রথমার্ধে পুরো আধিপত্য বিস্তার করে খেলে ম্যানইউ। এই অর্ধে বলের দখল রেখে একাধিক আক্রমণও করে তারা। কিন্তু লুকাকুর গোল ছাড়া দ্বিতীয় গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে বেশ ছন্দে ফিরে ব্রিংটন। পাল্টা আক্রমণে বেশ কয়েকবার কাঁপিয়ে দেয় ম্যানইউর ডিফেন্স। একাধিক গোলের সুযোগও তৈরি করে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে শেষ কাজটা করতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য ৮৩ মিনিটে দারুণ এক গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করেন প্রথম গোলের যোগানদাতা ম্যাটিক।

রাতের অন্য ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসনের জোড়া ও এরিক লামেলার গোলে সোয়ানসি সিটিকে ৩-০তে হারিয়ে শেষ চারে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

দুপুরের মধ্যে পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এপ্রিল ৬, ২০২৬

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT