চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসাথে দাঁড়ান: নারীর প্রতি সহিংসতা রোধে

মার্শা বার্নিকাট মার্শা বার্নিকাট
৭:৫৯ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
মতামত
A A
নারীর প্রতি সহিংসতা রোধে একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা একত্রিত হয়ে যে সকল নারী সহিংসতার শিকার হয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি, আমরা সেই সকল নারী, মেয়ে ও বন্ধুদের পাশে দাঁড়াচ্ছি যারা সাহসের সঙ্গে হয়রানি, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং আমরা যাদের সোচ্চার প্রতিবাদের সুযোগ নেই, যারা লজ্জিত বোধ করছে এবং বাকি যারা নীরবে থাকতে বাধ্য হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি।

আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ এবং সারা বিশ্বকে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একত্রে দাঁড়াতে। আমরা বাংলাদেশের সাথে একসাথে দাঁড়িয়েছি। নারীর প্রতি সহিংসতার হার বাংলাদেশে অনেক বেশি, কিন্তু এটা এমন একটা বিষয় যা আমাদের নিজেদের দেশ এবং সারা বিশ্বের সম্প্রদায়ে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে।

আমরা এক হয়ে বলতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র ২০১৭ সালেই ৬০০ এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ৬০০ অনেক বড় একটি সংখ্যা। আমরা আলোকপাত করতে চাই ৭০ শতাংশ সহিংসতার ঘটনার উপর যা কখনো রিপোর্ট হয় না। যে নারী এবং মেয়েরা উপেক্ষিত, নিশ্চুপ, হুমকিপ্রাপ্ত অথবা লজ্জিত তাদেরকে আমরা শুনছি এবং দেখছি।

আমরা আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থার প্রতিটি স্তরকে আহ্বান জানাচ্ছি বিচার ব্যবস্থাকে আরো সাড়াদায়ক এবং ভুক্তভোগীদের জন্য আরো সমর্থনযোগ্য করতে।

আমরা একত্র হয়ে এই দাবি জানাই যে বাংলাদেশের সব স্কুল হয়রানি-মুক্ত হোক। বিশ্ববিদ্যালয়ে পড়া ৭৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী হয়রানির শিকার হয় যাদের একটি নিরাপদ ক্যাম্পাস ও শ্রেণীকক্ষ প্রাপ্য।

আমরা আমাদের তৃতীয় লিঙ্গের বন্ধুদের সাথে একসাথে দাঁড়াচ্ছি যারা তাদের পরিবার দ্বারা অবহেলিত এবং গৃহহীন অবস্থায় রয়েছে, বৈষম্য এবং সহিংসতার শিকার হচ্ছে। আপনারা জেনে রাখুন যে আপনারা সম্মানিত, প্রশংসিত ও ভালোবাসার যোগ্য।

নারীও মেয়েদের প্রতি সহিংসতা একটি অপরাধ। এটা নৈতিকতা, আইন ও ধর্মীয় মানদন্ড লঙ্ঘন করে। এটা আমাদের যুক্তি এবং চেতনাকে আঘাত করে। যেহেতু নারীর প্রতি সহিংসতা অসহনীয়, আমরা সকলকে আহ্বান জানাচ্ছি নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এই কর্মসূচীতে আমাদের সাথে যোগ দিন।

এই কর্মসূচী প্রতি বছর নভেম্বরের ২৫ থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের জন্য করা হয় এটা মনে করিয়ে দিতে যে বছরের প্রতিটি দিন নারী এবং মেয়েরা সহিংসতার শিকার হয়। ষোল দিনের এই কর্মসূচীর সময় মনে রাখা জরুরী যে প্রতিটি ব্যক্তি নারীর প্রতি সহিংসতা রোধে একজন সোচ্চার কর্মী হতে পারে, হয়ে উঠতে পারে পরিবর্তনের দূত।

সকল বাবা, পুত্র, ভাই এবং স্বামী, সকল শিক্ষক এবং পরামর্শদাতা, সকল ধর্মীয় নেতাদের, পুলিশ কর্মকর্তাদের, সৈন্যগণ, বিচারকরা এবং রাজনীতিবিদরা, সকল কর্মী এবং মিত্র, সবাই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।

আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি নারী ও মেয়েদের প্রতি যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানাতে। আমরা আপনাদের একসাথে এবং প্রতিশ্রুতবদ্ধ হয়ে স্কুল, বাসা, ও কর্মক্ষেত্র সহিংসতামুক্ত রাখার আহ্বান জানাচ্ছি।

আমরা আপনাদের আহ্বান জানাই যে কোন সহিংসতার বিরুদ্ধে রিপোর্ট করতে। আমরা আপনাদের একত্রিত হতে বলছি এবং আপনাদের পরিচিত সব নারী ও মেয়েদের এই বার্তা পৌঁছে দিবেন যে আপনারা নারীর প্রতি সহিংসতা সহ্য করবেন না।

আমাদের সাথে যোগ দিয়ে সবাই পরিবর্তনের দূত হয়ে উঠুন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

ট্যাগ: নারীর প্রতি সহিংসতামার্কিন রাষ্ট্রদূতমার্শা বার্নিকাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তবুও চলবে সর্বনাশা পিইসি-জেএসসি পরীক্ষা?

পরবর্তী

বিষণ্ণতা জয় করেছেন জিম ক্যারি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিষণ্ণতা জয় করেছেন জিম ক্যারি

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য পরিচয়পত্র পরীক্ষা করছে কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে শেষ হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT