চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবছর পর নাটকে রিয়াজ, সঙ্গে ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

গল্প ও চিত্রনাট্য পছন্দ হতো না বলে গেল একবছর নাটকে অভিনয় করেননি চিত্রনায়ক রিয়াজ আহমেদ। জনপ্রিয় এই অভিনেতার কাছে যেসব গল্প ও চরিত্রের নাটকে কাজের প্রস্তাব আসত প্রায় সবই ছিল গৎবাঁধা। যেজন্য রিয়াজকে দেখা যেত না নতুন কোনো নাটকে। তবে বিরতি ভেঙে নাটকে ফিরলেন রিয়াজ।

প্রায় একবছর পর জনপ্রিয় এই অভিনেতা নতুন একটি নাটকে অভিনয় করলেন। গেল ১৬ ও ১৭ জানুয়ারি তিনি অভিনয় করেছেন ‘ভালোবাসার চাদর’ নামের একটি খণ্ড নাটকে। জাকির হোসেন উজ্জলের রচনা এই নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।

চ্যানেল আই অনলাইনকে রিয়াজ বলেন, আমার কাছে যেসব নাটকে অভিনয়ের প্রস্তাব আসত গল্পগুলো একঘেয়েমি মনে হতো। চরিত্রে বৈচিত্র্য পেতাম না। এতে করে কাজের মান হারিয়ে যাচ্ছিল। সেজন্য মানহীন নাটকগুলো থেকে দূরে ছিলাম। দু-একটা ভালো কাজ আসলেও হয়তো অন্য কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠেনি।

রিয়াজ
প্রায় একবছর পর জনপ্রিয় এই অভিনেতা নতুন একটি নাটকে অভিনয় করলেন।
Banglabid

তিনি বলেন, ‘ভালোবাসার চাদর’ নাটকটি একজোড়া দম্পতির মিষ্টি প্রেমের গল্প। কাজটি করে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। গল্প ও চিত্রনাট্য আমার মন ছুঁয়ে গেছে। দর্শকরা যেসব গল্পের কাজ দেখতে পছন্দ করেন এটি তেমনটি একটি কাজ। এ ধরণের নাটক পেলেই আমি কাজ করব।

ভালোবাসার চাদর নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। এই জুটি এর আগে শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প নামের নাটকে কাজ করেছিলেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ঈমাম, অনুভব মাহাবুব প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

রিয়াজ অভিনীত সর্বশেষ ছবি কৃষ্ণপক্ষ। ছবিটি ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ছিল এটি। এই ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন মাহিয়া মাহি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকভাবনারিয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ কোহলি

পরবর্তী

খাঁচা: মনটা বেদনায় ঘুণপোকার চেয়েও আর্ত হয়ে যায়!

পরবর্তী
খাঁচা

খাঁচা: মনটা বেদনায় ঘুণপোকার চেয়েও আর্ত হয়ে যায়!

ব্যাংক

নতুন ব্যাংক আইনে নতুন জমিদারতন্ত্র?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT