চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরজুড়ে সব ধরনের ক্রিকেটে বিস্ময়কর ব্যাটিং করায় ক্যারিয়ারে প্রথমবার জুরিদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিতেছেন বিরাট কোহলি। একই সঙ্গে ওয়ানডেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। টেস্টের বর্ষসেরা হয়েছেন স্টিভেন স্মিথ।

‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ বা ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয় টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টির সার্বিক বিবেচনায়। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। ভারত থেকে এই পুরস্কার পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়।

২১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়ক টেস্টে রান করেছেন ২,২০৩। গড় ৭৭.৮০। শতক আটটি। ওয়ানডেতে সাত শতকে রান ১,৮১৮। গড় ৮২.৬৩। টি-টুয়েন্টিতে ১৫৩ স্ট্রাইকরেটে মোট রান ২৯৯। এই সময়ে তার নেতৃত্বে ভারত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে।

‘এক সঙ্গে ওয়ানডের সেরা খেলোয়াড় এবং স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতার মানে অনেক কিছু। ২০১২ সালে ওডিআইতে সেরা হয়েছিলাম। কিন্তু এই প্রথমবার সোবার্স ট্রফি জিতলাম। এটা আমার জন্য অনেক সম্মানের। বিশ্বক্রিকেটে এটাই সবচেয়ে বড়। পরপর দুইজন ভারতীয় এটি পাওয়ায় অন্যরকম ভাল লাগছে।’ আইসিসিকে বলেছেন কোহলি।

ক্যারিয়ারে দ্বিতীয়বার টেস্টের বর্ষসেরা হতে স্মিথ গত মৌসুমে শতক হাঁকান আটটি। অর্ধশতক পাঁচটি। এই নিয়ে শেষ পাঁচ বছরে চারবার টেস্টের সেরা হলেন অস্ট্রেলিয়ানরা।

Reneta

আইসিসি অ্যাওয়ার্ডের নির্ধারিত সময়ে (২১ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, ২০১৭) স্মিথ ১৬টি টেস্ট খেলেছেন। মোট রান ১,৮৭৫। গড় ৭৮.১২।

পাকিস্তানের হাসান আলী ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। জুনে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেছিলেন তিনি। আফগানিস্তানের স্পিনার রশিদ খান ‘অ্যাসোসিয়েট ক্রিকেটার’ অব দ্য ইয়ার হয়েছেন।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ এবং ওয়ানডে একাদশও ঘোষণা করেছে।

টেস্ট একাদশ: ডিন এলগার (সাউথ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, সাউথ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (সাউথ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

ওডিআই একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, সাউথ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট, (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোর রোডের শতবর্ষী গাছ কাটা যাবে না: হাইকোর্ট

পরবর্তী

একবছর পর নাটকে রিয়াজ, সঙ্গে ভাবনা

পরবর্তী

একবছর পর নাটকে রিয়াজ, সঙ্গে ভাবনা

খাঁচা

খাঁচা: মনটা বেদনায় ঘুণপোকার চেয়েও আর্ত হয়ে যায়!

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT