চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৫০ হাজার ৭৫২ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য মানুষ ভিড় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে মাত্র ৫০ হাজার ৭৫২ জনের দেহে। এর মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ জন এবং নারী ২১ হাজার ৫৯৫ জন।

প্রথম দিকে দৈনিক লাখের কাছাকাছি ভ্যাকসিন প্রয়োগ করা হলেও বিগত কয়েকদিন ধরে তার পরিমাণ অনেকটাই কমে এসেছে।

আজ পর্যন্ত সারা দেশে প্রায় ভ্যাকসিন নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন মানুষ। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন ও নারী ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৮ লাখ ২ হাজার ৪৪২ জন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়: মোট ভ্যাকসিন নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ৬০ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৮১ হাজার ১০৪ জন, রাজশাহী বিভাগে ৬ লাখ ১১ হাজার ৯২১ জন, রংপুর বিভাগে ৫ লাখ ৪৭ হাজার ৮৪৮ জন, খুলনা বিভাগে ৬ লাখ ৯৪ হাজার ২০ জন, বরিশাল বিভাগে ২ লাখ ৩৫ হাজার ৫১৮ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৭ হাজার ৬৭৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: করোনা ভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুন পর্যন্ত কৃষি ঋণ নিতে পারবেন কৃষক

পরবর্তী

ফটোগ্রাফি শিল্পের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে গণতান্ত্রিক পরিষদ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা একত্রিত হয়ে ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফটোগ্রাফি শিল্পের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে গণতান্ত্রিক পরিষদ

Gender-based violence during COVID-19 in Bangladesh, MJF Survey 2020. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালেও নিপীড়নের শিকার নারীরা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT