চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুন পর্যন্ত কৃষি ঋণ নিতে পারবেন কৃষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনার ক্ষতি সামলে উঠতে প্রান্তিক চাষিদের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল সরকার, সেখান থেকে ঋণ পাওয়ার সময় আরও ৩ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে চলতি বছরের জুন পর্যন্ত এই ঋণ বিতরণ করতে পরবে ব্যাংকগুলো। আগে সময়সীমা ছিল মার্চ পর্যন্ত।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো ঋণ বিতরণের সময়সীমা।

ঋণ বিতরণের সময়সীমা ছাড়াও এবার ঋণের সীমাও বাড়ানো হয়েছে।

কোনো একক খাতে ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ। আগে যা ছিল ৩০ শতাংশ।

১৮ মাস (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) মেয়াদী এ ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৪ শতাংশ।

Reneta

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, কৃষি খাতের বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

আগে বিশেষ এ তহবিলের ঋণ বিতরণের সময় সীমা ছিল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে গত বছরের ১২ এপ্রিল ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসে কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরই কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন ও পরিচালনার নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ এপ্রিল ওই ঋণের জন্য যে নীতিমালা ঘোষণা করেছিল তাতে বলা হয়েছিল, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে।

কিন্তু ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় ২০ সেপ্টেম্বর ওই সময়সীমা তিন মাস বাড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হয়। পরে আরও দুই দফা বাড়িযে চলতি বছরের জুন পর্যন্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ তহবিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ হাজার ৫৬৩ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

এ সময়ের মধ্যে এক লাখ ৫১ হাজার ৭১৭ জন কৃষক এ ঋণ পেয়েছে। যা মোট প্রণোদনা ঋণের ৭১ শতাংশ।

ঋণ বিতরণের খাতগুলো হলো- শস্য ও ফসল খাত ব্যতীত কৃষির অন্যান্য চলতি মূলধন নির্ভরশীল খাত (হর্টিকালচার অর্থাৎ মৌসুম ভিত্তিক ফুল ও ফল চাষ, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাত)।

তবে কোনো একক খাতে ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত ঋণের ৩০ শতাংশের বেশি ঋণ বিতরণ করতে পারবে না। নতুন নির্দেশনায় এটির সীমা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

তাছাড়া কোনো উদ্যোক্তা প্রতিষ্ঠান কৃষকের কাছ থেকে উৎপাদিত কৃষিপণ্য ক্রয় করে সরাসরি বিক্রি করে, তাদেরও স্কিমের আওতায় ঋণ বিতরণের জন্য বিবেচনা করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কোনো উদ্যোক্তা প্রতিষ্ঠানকে এককভাবে ৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করতে পারবে না।

এই ঋণের কোনো অংশের অসদ্ব্যবহারের প্রমাণ পেলে বাংলাদেশ ব্যাংক সমপরিমাণ অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ সহ এককালীন জরিমানা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকৃষি ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফবিসিসিআই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৮৪ প্রার্থী

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৫০ হাজার ৭৫২ জন

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৫০ হাজার ৭৫২ জন

ফটোগ্রাফি শিল্পের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে গণতান্ত্রিক পরিষদ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT