চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি দিনের অপেক্ষা, বৃহস্পতিবার সাকিবের ‘মুক্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর ২৯ অক্টোবর, সন্ধ্যায় বড় একটা ঝড় বয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। আইসিসি নিষিদ্ধ করেছিল টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকে। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে দেশসেরা অলরাউন্ডারের দুই বছরের শাস্তির মেয়াদের প্রথম বছরটা শেষ হতে অপেক্ষা এখন নেমে এসেছে ঘণ্টার হিসেবে! সঙ্গে উঁকি দিচ্ছে ‘পূর্ণ মুক্তি’ই।

বুধবার দিনের আলো নিভে যাওয়ার পর শুরু হবে সাকিবের ‘মুক্তি’র প্রহর গণনা। বৃহস্পতিবার থেকে সবধরনের ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তার আগের দিন, অর্থাৎ বুধবার পূর্ণ হবে নিষেধাজ্ঞার কার্যকরী একবছর। দ্বিতীয় বছরটা যে স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে আইসিসি। আর শাস্তির প্রথম বছরে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার সকল নির্দেশনা মেনে চলায় টাইগার তারকা এখন একেবারে মুক্তির দুয়ারে।

আর একটা দিন সব ঠিকঠাক এগোলে, নভেম্বরের মাঝামাঝি মিরপুরে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের খেলায় ফিরতে পারবেন সাকিব। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য নিশ্চিত করেই জানালেন, ২৯ অক্টোবর থেকে সাকিব ক্রিকেটে ফিরতে পারবেন। নিষেধাজ্ঞার মেয়াদ বছর পূর্তির পরদিন থেকেই তার খেলতে বাধা নেই।

সাকিব ভক্তদের কাউন্টডাউন চলছিল শুরু থেকেই। কয়েক ঘণ্টা পর থামতে হবে তাদেরও। শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সাকিবকে ঘিরে আবেগি সব স্ট্যাটাস। একবছরের জন্য ক্রিকেটের সিংহাসন ছাড়তে বাধ্য হওয়া রাজা আবার ফিরছেন নিজের রাজ্যে।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরমাঝে দ্বিতীয় বছরটা স্থগিত নিষেধাজ্ঞার। প্রথম বছরে সাকিব ছিলেন খুবই সতর্ক। বিতর্ক তৈরি করে এমনকিছুই করেননি। নিজেকে আড়াল করে রেখেছিলেন নিষেধাজ্ঞার সময়টায়।

বছরের বেশিটা সময় সাকিবের কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। এর মাঝে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার। গত মাসে এসেছিলেন দেশে। বিকেএসপিতে করেছেন ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হলে ফিরে যান যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।

নভেম্বরের শুরুর দিকে সাকিব ফিরবেন দেশে। প্রস্তুতি নেবেন মাঠে নামার। তাকে ফের দেখা যাবে ব্যাট-বল হাতে ২২ গজ রাঙাতে। সেই ছবিটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই, সাকিবও নিশ্চয় মুখিয়ে আছেন হোম অব ক্রিকেটে ফিরতে!

ট্যাগ: আইসিসিটাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

পরবর্তী

যখন-তখন অবসরে যাচ্ছেন না গেইল

পরবর্তী

যখন-তখন অবসরে যাচ্ছেন না গেইল

প্রধানমন্ত্রী

সড়ক নির্মাণে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ বা কালভার্টের ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT