ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভসহ শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীরা। মেলাই ৬ টি উপজেলার ৩ টি গ্রুপে ৫৪ টি প্রজেক্টে ১শত জন শিক্ষার্থী অংশ নেয়। আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।








