চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন মানুষও যেন ভয়ের মধ্যে বসবাস না করেন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

নাসিরনগরে তাণ্ডবের পর সেখানকার এক তরুণ বিবিসি বাংলাকে বলেছেন: ‘আমরা কোথায় যাবো? এখন তো মনে হচ্ছে আমরা এদেশের নাগরিক না। নাগরিক হলে অন্তত একটু নিরাপত্তা তো পেতাম। যখন নিরাপত্তা উঠে যাবে, তখন কী হবে? আমার তো মনে হয় না, আমরা এদেশে টিকতে পারবো। আমরা এখন দিশেহারা হয়ে পড়ছি। আমরা কোথায় যাবো? প্রশাসন যদি নিরাপত্তা দিত, তাহলে কালকে আটটা বাড়িতে আগুন লাগে না। মন্দির পুড়ে না। কারা কী করছে আমরা কিছুই বলতে পারছি না। সবগুলোই অজ্ঞাত। আমরা কাউকেই চিনি না। এখন ঘরেও তো থাকতে পারছি না। রাতের অন্ধকারে কখন এসে আগুন দেয়। আমরা তো বলতে পারছি না, আমরা বাঁচবো, নাকি মরবো।’ তরুণটি এরকম ভীতিকর এক অবস্থার মধ্যে আছেন যে বিবিসিকে তিনি তার নাম প্রকাশ করতে না করেছেন। এরকম ভয়ের পরিবেশে শুধু ওই তরুণই নন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংখ্যালঘু সকলেই ভয়ার্ত এক পরিবেশের মধ্যে আছেন। আরো অনেক জায়গাতেই একই অবস্থা। কেউ যখন তার ধর্মীয় বিশ্বাস কিংবা জাতিগত পরিচয়ের কারণে শঙ্কার মধ্যে থাকেন, তখন বুঝতে হবে বৃহত্তর জনগোষ্ঠীর কোথাও না কোথাও পচন ধরেছে, রাষ্ট্র এবং সরকার কোথাও না কোথাও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তবে আশার কথা যে ব্রাহ্মণবাড়িয়ার দু:খজনক ঘটনার পর সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, সংখ্যালঘুদের নিরাপত্তায় আগের চেয়ে বেশি উদ্যোগী হয়েছে, কোথাও কোথাও দেখেছি সাধারণ মানুষ সংখ্যালঘুদের উপর হামলার চেষ্টাকারীদের প্রতিহত করেছে। এ মানুষেরাই আমাদের অাশাবাদী করে। এ ভূ-খণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য সেটা অক্ষুণ্ন রাখতে শুভবুদ্ধির মানুষদের সম্মিলিত প্রতিরোধটা জরুরি। তবে তার জন্য যে শিক্ষা প্রয়োজন, প্রকৃত যে শিক্ষা, সেটা রাষ্ট্র ও সরকারকে নিশ্চিত করতে হবে। প্রকৃত শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে পারলে মাঝেমধ্যে আমরা নাসিরনগরের মতো যে ঘটনাগুলো দেখি সেগুলোর চির অবসান সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে আসছে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা

পরবর্তী

আয়নাবাজির পাইরেসি নিয়ে কমার্শিয়াল ফটোগ্রাফারদের অভিনব প্রতিবাদ

পরবর্তী

আয়নাবাজির পাইরেসি নিয়ে কমার্শিয়াল ফটোগ্রাফারদের অভিনব প্রতিবাদ

ইরাকে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২১ জন নিহত

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT