চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই অজুহাতে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
পরিবহন শ্রমিক

কথিত নিরাপত্তার অজুহাতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে গণপরিবহন বন্ধ করে দিয়েছে তারা।

রাজধানী
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজধানীতে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। শুক্রবারের পরে শনিবার সকাল থেকেও বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করে তারা। এতে পুরো রাজধানীতে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। চরম দুর্ভোগে যাত্রীরা। তবে শুক্রবার রাতে বেশ কিছু রুটে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।

যশোর
দ্বিতীয় দিনের মতো যশোরের ১৮টি রুটে সকল ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে যশোর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। ঢাকাসহ সারাদেশে গাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও রাস্তায় নিরাপত্তা না থাকায় শুক্রবার সকাল থেকে বাস শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

বাস চলাচল বন্ধ করার কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছাতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। শ্রমিক নেতারা জানান, আমাদের গাড়ি চালাতে কোন সমস্যা নেই তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত না থাকায় আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।

সিলেট
সারাদেশের মতো সিলেটেও দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে ঢাকাসহ সিলেটের আশপাশের জেলায় এবং উপজেলাগুলোতে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাস মালিকদের দাবি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা বাস চালাবেন না।

কুষ্টিয়া
কুষ্টিয়া থেকে ঢাকাগামীসহ সকল রুটে যাত্রীবাহি পরিবহন চলাচল বন্ধ রয়েছে।  বাস মালিকরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্রমিকদের অনিহা ও নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়ার সকল রুটে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

Reneta

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, শ্রমিক ফেডারেশনের নির্দেশে সকল রূটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ঠাকুরগাঁও
নিরাপত্তার দাবিতে ঠাকুরগাঁওয়ে অনিদিষ্টকালের জন্য অঘোষিত বাস পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিক ও মালিকরা। এতে দুভোর্গে পড়েছে যাত্রীরা।

শুক্রবার ভোর থেকে এ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহনও চলাচল করতে দেখা যায়নি দুই দিন ধরে। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।

ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলে। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।

এ ঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে রাজপথে নামে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবহন শ্রমিকবাসবাস চাপালিড নিউজশিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

মে ২৩, ২০২৬

প্রান্তিক মানুষের গল্পে কানে নেপালি সিনেমার ইতিহাস

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT