চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই সাফল্য দীর্ঘ পরিশ্রমের ফল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের পর হংকং জয় করে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। টানা সাফল্য মিলছে। কিন্তু হঠাৎ করেই খুলে যায়নি এই সাফল্য দুয়ার। লাল-সবুজদের শিরোপাজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন জানাচ্ছেন- দীর্ঘমেয়াদী ক্যাম্প, কঠোর পরিশ্রম ও পরিকল্পনায় গড়ে উঠেছে অনূর্ধ্ব মেয়েদের ফুটবল সাফল্যগাঁথা।

হংকংয়ের চারজাতি জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফেরে মারিয়া মান্ডার দল। বিমানবন্দরেই দলটিকে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপ্যায়ন করা হয়েছে মিষ্টি মুখে তুলে দিয়ে।

Banglabid

টুর্নামেন্টে প্রতিপক্ষদের নিয়ে ছেলেখেলা করেছে বাংলার বাঘিনীরা। র‍্যাঙ্কিংয়ে বহুধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া, ইরান ও হংকংয়ের জালে ২৪ বার বল জড়ায় লাল-সবুজ কিশোরীরা। এমন সাফল্যকে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল বলছেন দলটির কারিগর গোলাম রব্বানী ছোটন।

‘আমরা যাওয়ার আগে বলে গিয়েছিলাম, মেয়েরা অনেক কঠোর পরিশ্রম করেছে। তারা দীর্ঘমেয়াদি ক্যাম্পে আছে। আমরা সাউথ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। সেন্ট্রাল ও আশিয়ান অঞ্চলের অনেক কঠিন দল ছিল হংকংয়ে। কিন্তু আমাদের একটা আশা ছিল যে আমরা অনেক পরিশ্রম করেছি। ফুটবল ফেডারেশন দীর্ঘদিন এই মেয়েদের একসঙ্গে রাখার ব্যবস্থা করেছে। এটা আসলে তারই প্রতিফলন।’

Reneta

ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যয় ঝরল কোচ ছোটনের কণ্ঠে, ‘মালয়েশিয়া, ইরান, এদের অনেক পুরনো ফুটবল ঐতিহ্য আছে। কিন্তু আমরা সাউথ এশিয়ান টুর্নামেন্টের চার ম্যাচে অনেক ভাল খেলেছি, হংকংয়েও আমরা তিনটা ম্যাচে পুরোপুরি ধারাবাহিক ফুটবল খেলেছি। এই সাতটা ম্যাচে একই পারফরম্যান্স। এটাই অনুপ্রেরণার বিষয়। এই মেয়েরা যে ভবিষ্যতে আরও ভাল খেলবে, এখানে সেটাই প্রমাণিত হয়েছে।’

ধারাবাহিক সাফল্যের কারণ হিসেবে কোচের নির্দেশনা ও ফিটনেসকেই চাবিকাঠি মানছেন শিরোপাজয়ী অধিনায়ক মারিয়া মান্ডা, ‘ফিটনেস ও মানসিকতা থাকলে সবকিছু সম্ভব। স্যার আমাদের সব বুঝিয়ে দিয়েছিলেন। আমরা সেভাবেই সবকিছু করেছি।’

ছেলেদের ফুটবল তথৈবচ হলেও মেয়েদের ফুটবলে সবকিছু বেশ গোছানো। সাফল্য ধরে রেখে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলার লক্ষ্যের কথাও জানালেন ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘এই যে আপনারা অনূর্ধ্ব-১৫ দল দেখছেন। এর আগে অনূর্ধ্ব-১৬ দল ছিল। এর সবকিছুই কিন্তু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা করে নেয়ার লক্ষ্যের মধ্যে।’

বিমান বন্দর থেকে বের হওয়ার আগে একটি সুসংবাদও পেয়েছে হংকং জয় করা দলটি। পুরো দলের জন্য ৬ হাজার মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

শিরোপা কন্যাদের চ্যানেল আই’র সংবর্ধনা

পরবর্তী

পরিশ্রমের সার্থকতা বিজয়ে

পরবর্তী

পরিশ্রমের সার্থকতা বিজয়ে

‘আগে খেলতে দিত না, এখন সবাই সমর্থন দেয়’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT